Advertisement
E-Paper

কার্ডে লেনদেনে করছাড়ের প্রস্তাব

নগদের বদলে জিনিসপত্রের দাম ডেবিট বা ক্রেডিট কার্ডে মেটালে, আয়কর ছাড়ের সুবিধা দেওয়া নিয়ে খসড়া প্রস্তাব পেশ করল কেন্দ্র। কর ফাঁকির সমস্যা মেটাতে ইলেকট্রনিক লেনদেনকে যে ক্রমশ আকর্ষণীয় করার চেষ্টা হবে, এ বারের বাজেটেই তা বলেছিলেন অর্থমন্ত্রী অরুণ জেটলি।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২২ জুন ২০১৫ ২১:৪০

নগদের বদলে জিনিসপত্রের দাম ডেবিট বা ক্রেডিট কার্ডে মেটালে, আয়কর ছাড়ের সুবিধা দেওয়া নিয়ে খসড়া প্রস্তাব পেশ করল কেন্দ্র। কর ফাঁকির সমস্যা মেটাতে ইলেকট্রনিক লেনদেনকে যে ক্রমশ আকর্ষণীয় করার চেষ্টা হবে, এ বারের বাজেটেই তা বলেছিলেন অর্থমন্ত্রী অরুণ জেটলি। তারই অঙ্গ হিসেবে সোমবার খসড়া প্রস্তাব প্রকাশ করে কেন্দ্র। এতে লেনদেনের খরচ না-নেওয়ার প্রস্তাব রাখা হয়েছে পেট্রোল, গ্যাস এবং রেল টিকিট কেনার ক্ষেত্রে।

এমনকী এক লক্ষ টাকার বেশি লেনদেন ইলেকট্রনিক মাধ্যমে করা বাধ্যতামূলক হতে পারে। জিনিসের দাম কার্ড মারফতই বেশি নিলে, দোকানিদের করছাড়ের সুবিধা দেওয়ার কথা বলা হয়েছে। এ বিষয়ে সরকারি ওয়েবসাইটে ২৯ জুন পর্যন্ত মতামতও জানাতে পারবেন সাধারণ মানুষ।

tax benefits income tax card payment debit card tax payment credit card tax payment card payments income tax payments
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy