E-Paper

বৃদ্ধি ৯ শতাংশ, ২ লক্ষ কোটির গণ্ডি পেরিয়ে গেল জিএসটি আদায়ের পরিমাণ

গত অর্থবর্ষের (২০২৫-২৬) শেষ মাস অর্থাৎ মার্চে মোট জিএসটি আদায় আগের বছরের একই সময়ের তুলনায় ৯% বেড়ে ফের ছাড়িয়ে গিয়েছে ২ লক্ষ কোটি টাকার গণ্ডি। কর ফেরতের (রিফান্ড) অঙ্ক বাদ দেওয়ার পরে নিট জিএসটি আদায় দাঁড়িয়েছে প্রায় ১.৭৮ লক্ষ কোটিতে।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০২ এপ্রিল ২০২৬ ০৯:৫৫

— প্রতীকী চিত্র।

গত সেপ্টেম্বরে ৩৭৫টি পণ্যে জিএসটি ছাঁটাই এবং করের ধাপ চারটি থেকে কমিয়ে দু’টিতে নিয়ে আসার পরে নভেম্বরে প্রত্যাশিত ভাবেই আদায় বেশ কিছুটা কমেছিল। তবে তার পর থেকে বাড়ছে। বুধবার প্রকাশিত সরকারি পরিসংখ্যানে দাবি, শেষ পর্যন্ত গত অর্থবর্ষের (২০২৫-২৬) শেষ মাস অর্থাৎ মার্চে মোট জিএসটি আদায় আগের বছরের একই সময়ের তুলনায় ৯% বেড়ে ফের ছাড়িয়ে গিয়েছে ২ লক্ষ কোটি টাকার গণ্ডি। কর ফেরতের (রিফান্ড) অঙ্ক বাদ দেওয়ার পরে নিট জিএসটি আদায় দাঁড়িয়েছে প্রায় ১.৭৮ লক্ষ কোটিতে। গত বছরের একই সময়ের চেয়ে ৮.২% বেশি। মার্চে জিএসটি খাতে কেন্দ্রের ঘরে যে পরিমাণ টাকা ঢুকেছে, তা গোটা অর্থবর্ষের মধ্যে তৃতীয় বৃহত্তম। এর আগে গত বছর এপ্রিলে আদায় হয়েছিল ২.৩৬ লক্ষ কোটি টাকারবেশি, যা এখনও পর্যন্ত সর্বোচ্চ।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

GST Tax

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy