E-Paper

পালাবদল হতেই পদত্যাগের জোয়ার, বিভিন্ন শিল্পনিগম থেকে সরতে শুরু করলেন শীর্ষকর্তারা

ক্ষুদ্র শিল্পোন্নয়ন নিগম এবং শিল্পোন্নয়ন আর্থিক নিগমের চেয়ারম্যান অভিরূপ সরকার জানান, তিনি মঙ্গলবার ই-মেলে পদত্যাগপত্র পাঠাবেন। তাঁর কথায়, ‘‘যে সরকার নিয়োগ করেছিল তারাই নেই। ফলে পদত্যাগ করা আমার নৈতিক দায়িত্ব।’’

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ মে ২০২৬ ০৯:১২

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

রাজ্যে পালাবদল হতেই সরে যাওয়ার প্রস্তুতি শুরু করলেন বিভিন্ন কর্পোরেশন এবং নিগমের শীর্ষকর্তারা। প্রশাসনিক সূত্রের খবর, রাজ্য শিল্পোন্নয়ন নিগম, ক্ষুদ্র শিল্পোন্নয়ন নিগম, শিল্প পরিকাঠামো উন্নয়ন নিগম, খাদি বোর্ড, শিল্পোন্নয়ন আর্থিক নিগমের মতো প্রতিষ্ঠান থেকে চেয়ারম্যান বা ম্যানেজিং ডিরেক্টরদের এ বার পদত্যাগ করতেই হবে।

ক্ষুদ্র শিল্পোন্নয়ন নিগম এবং শিল্পোন্নয়ন আর্থিক নিগমের চেয়ারম্যান অভিরূপ সরকার জানান, তিনি মঙ্গলবার ই-মেলে পদত্যাগপত্র পাঠাবেন। তাঁর কথায়, ‘‘যে সরকার নিয়োগ করেছিল তারাই নেই। ফলে পদত্যাগ করা আমার নৈতিক দায়িত্ব।’’ শিল্পোন্নয়ন নিগমের চেয়ারম্যান প্রাক্তন আমলা আলাপন বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, তিনিও যথাসময়ে সরে দাঁড়াবেন। সরকার বদলালে সংশ্লিষ্ট সব নিয়মই মানা হবে। খবর, ক্ষুদ্র শিল্পোন্নয়ন নিগমের ভাইস চেয়ারম্যান তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার, খাদি পর্ষদের চেয়ারম্যান প্রাক্তন বিধায়ক কল্লোল খাঁ-ও পদত্যাগ করছেন। ক্ষুদ্রশিল্প দফতরের এক সচিব বলেন, ‘‘নতুন সরকার শীর্ষকর্তাদের পদত্যাগের নির্দেশই দেবে। ফলে আগে সরে যাওয়া ভাল।’’ বিভিন্ন পর্ষদের শীর্ষে থাকা একাধিক প্রাক্তন আমলা অবশ্য দ্বিধায়। বলছেন, ‘‘নতুন সরকার গঠন হোক, তার পরে দেখা যাবে।’’

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

office Corporate BJP

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy