E-Paper

আর্থিক বৃদ্ধি ঘটতে পারে, তবে চাকরি হারাতে পারেন বহু মানুষ, এআই নিয়ে এ বার সতর্ক করল আইএমএফ

এআইয়ের সুফল যাতে গরিব, উন্নয়নশীল দেশগুলিতেও পৌঁছয়, সম্মেলনের ঘোষণা থেকে তার দাবি তুলতে চাইছে কেন্দ্র। শনিবার এখান থেকে এই ‘দিল্লি ঘোষণা’ হবে।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:১৯

—প্রতীকী চিত্র।

কৃত্রিম মেধা (এআই) বিশ্বের আর্থিক বৃদ্ধির হার ০.৮ শতাংশ বিন্দু পর্যন্ত বাড়াতে পারে। ভারতকেও উন্নত দেশে পরিণত করে পূরণ করতে পারে মোদী সরকারের ‘বিকশিত ভারত’ তৈরির লক্ষ্য— শুক্রবার জানালেন আইএমএফের এমডি ক্রিস্টালিনা জর্জিয়েভা। তবে এর জেরে যে বহু মানুষ চাকরি হারাতে পারেন, এআই শীর্ষ সম্মেলনের মঞ্চ থেকে সেই আশঙ্কাও প্রকাশ করেছেন তিনি। তবে জর্জিয়েভার মতে, এ দেশে অর্ধেকের বেশি কর্মী অল্প বয়সি। তাই এআই ব্যবহারে সুবিধা হতে পারে।

এআইয়ের সুফল যাতে গরিব, উন্নয়নশীল দেশগুলিতেও পৌঁছয়, সম্মেলনের ঘোষণা থেকে তার দাবি তুলতে চাইছে কেন্দ্র। শনিবার এখান থেকে এই ‘দিল্লি ঘোষণা’ হবে। তথ্যপ্রযুক্তিমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, ৭০টি দেশ ইতিমধ্যেই দিল্লি ঘোষণায় সই করেছে। তা ৮০-তে পৌঁছবে। দেশেতথ্যপ্রযুক্তি পরিকাঠামোয় সম্মেলন থেকে ২৫,০০০ কোটি ডলারের বেশি লগ্নির প্রতিশ্রুতি মিলেছে।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Artificial Intelligence IMF

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy