উৎসে কর কাটা বা টিডিএসের ক্ষেত্রে হিসাবে ভুলের কারণে অনেক সময়ে বাড়তি টাকা কাটা হয়ে যায়। এ বার থেকে তা রিফান্ডের সময়ে সুদ সমেত মেটাবে আয়কর দফতর। সংশ্লিষ্ট সংস্থা কর বেশি কাটায় তার বিরুদ্ধে কোনও আইনি ব্যবস্থাও নেওয়া হবে না। এ ব্যাপারে কেন্দ্রীয় প্রত্যক্ষ কর পর্ষদের জারি করা বিজ্ঞপ্তি অনুসারে আয়কর দফতর ওই সুদ দিতে ‘বাধ্য’ থাকবে। সুপ্রিম কোর্ট গত ২০১৪ সালে এই মর্মে যে-রায় দিয়েছিল, তার ভিত্তিতেই এই নির্দেশ।
টিডিএস মূলত কর্মীর বেতন থেকে নিয়োগকারীর কেটে নেওয়া করেই প্রযোজ্য। বাড়তি কর কেটে নেওয়ার তারিখ থেকেই সরল সুদ হিসাব করে ফেরত দিতে হবে।