E-Paper

পশ্চিম এশিয়ার যুদ্ধে রক্তাক্ত শেয়ার বাজার, সেনসেক্স নামল ১০৪৮ পয়েন্ট, পড়ল টাকাও

সকালের দিকে সেনসেক্স পড়ে যায় ২৭৪৩.৪৬ পয়েন্ট। বহু দিন পরে নামে ৭৮ হাজারের ঘরে। শেষে থামে ৮০,২৩৮.৮৫-এ। আগের দিনের থেকে ১০৪৮.৩৪ নীচে। লগ্নিকারীদের ৬.৫৯ লক্ষ কোটি টাকার শেয়ার সম্পদ মুছে যায়।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৩ মার্চ ২০২৬ ০৭:১৮

—প্রতীকী চিত্র।

পশ্চিমা এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির জেরে সোমবার শেয়ার বাজারের ধাক্কা খাওয়ার আশঙ্কা ছিলই। তা মিলিয়ে সকালের দিকে সেনসেক্স পড়ে যায় ২৭৪৩.৪৬ পয়েন্ট। বহু দিন পরে নামে ৭৮ হাজারের ঘরে। শেষে থামে ৮০,২৩৮.৮৫-এ। আগের দিনের থেকে ১০৪৮.৩৪ নীচে। লগ্নিকারীদের ৬.৫৯ লক্ষ কোটি টাকার শেয়ার সম্পদ মুছে যায়। এ দিন নিফ্‌টি ৩১২.৯৫ পড়ে হয়েছে ২৪,৮৬৫.৭০। এক সময় এটিও ৫০০-র বেশি তলিয়ে গিয়েছিল। ডলারের সাপেক্ষে কার্যত ধস নামে টাকার দামে। এক ডলার ৪১ পয়সা উঠে হয় ৯১.৪৯ টাকা।

এসকেপি সিকিউরিটিজ়-এর এমডি নরেশ পাচিসিয়া বলেন, ‘‘শুরুতে সেনসেক্স প্রায় ৩০০০ পড়েছিল পশ্চিম এশিয়ার প্রতিক্রিয়ায়। পরে পড়তি বাজারে অনেকে শেয়ার কেনায় কিছুটা জমি উদ্ধার হয়। আজ বাজার বন্ধ। তার পরে যুদ্ধ পরিস্থিতির উপরে সূচকের গতি নির্ভর করবে।’’ আইসিএআই-এর পূর্বাঞ্চলের প্রাক্তন চেয়ারম্যান অনির্বাণ দত্তের দাবি, বিদেশি লগ্নি সংস্থাগুলির শেয়ার বিক্রি, বিশ্ব বাজারে তেলের দাম বৃদ্ধি, যুদ্ধের সময় সরকারের সম্ভাব্য সোনা কেনা, প্রতিরক্ষায় বাড়তি খরচ টাকার দাম পড়ার কারণ হতে পারে। পটনা আইআইটি-র অর্থনীতির অধ্যাপক রাজেন্দ্র পরামানিকের বক্তব্য, কয়েক সপ্তাহে ডলার ৯৫ টাকা ছুঁতে পারে।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

BSE SENSEX Share Market

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy