বসন্ত এসে গিয়েছে। এসেছে রঙের উৎসবও। মাঘ পড়ার পর থেকেই টলিপাড়ার অন্দরে প্রেমের হাওয়া। বিয়ের পিঁড়িতে বসেছেন টেলিপাড়ার আলোচিত নায়িকারা। কারও কারও বিয়ে আবার এক মাস পেরিয়েও গিয়েছে। আবার কেউ পার করেছেন কয়েক সপ্তাহ। বিয়ের পরের প্রথম দোল উৎসবে কী পরিকল্পনা করেছেন মধুমিতা সরকার, শ্যামৌপ্তি মুডলী এবং প্রিয়াঙ্কা মিত্রেরা?
মধুমিতা তো একের পর এক ছবির শুটিং নিয়ে চূড়ান্ত ব্যস্ত। তার মধ্যে যে খুব বেশি পরিকল্পনা করে উঠতে পেরেছেন, তেমন নয়। তবে প্রিয়াঙ্কা অনেক কিছুই আয়োজন করেছেন। কারণ, এক দিকে যেমন দোল, অন্য দিকে তাঁদের বিয়ের এক মাস পূর্তি। বলা যেতে পারে মঙ্গলবার, প্রিয়াঙ্কার দমদমের বাড়িতে হচ্ছে জোড়া উৎসব।
শ্যামৌপ্তিও এই দিন অনেক কিছু পরিকল্পনা করেছেন। স্বামী রণজয়ের মধ্যমগ্রামের বাড়িতে বিয়ের পরে প্রথম বার যাচ্ছেন তিনি, ফলে বাড়তি উত্তেজনা রয়েছে মনে মনে। সব মিলিয়ে তিন নায়িকা বিয়ের পরের প্রথম দোল উৎসবকে মনের মতো করে সাজিয়েছেন। মধুমিতা বললেন, “আমার নতুন ছবির শুটিং চলছে। জলরং তো খেলতে পারব না। তবে ইচ্ছা আছে দেবমাল্য আর আমি বন্ধুদের বাড়ি যাব। আর আমাদের তো কোনও অনুষ্ঠান মানেই পাঁঠার মাংস হতেই হবে। তাই সেই আয়োজন থাকছেই।”
এ দিকে শ্যামৌপ্তি স্বামীর জন্য বিশেষ আয়োজন করছেন। ভেবেছেন নিজের হাতে রান্না করে এ দিন খাওয়াবেন রণজয়কে। সেই সঙ্গে আবার বিভিন্ন জায়গায় যাওয়ারও আছে। অভিনেত্রী বলেন, “ভেবেছি এক রকমের মিষ্টি তৈরি করব। আর বিয়ের এক মাস আগে থেকে যা পাঁঠার মাংস খাওয়া হয়েছে! তাই চিকেনরই এক ধরনের পদ রাঁধব।” এই দিন নায়িকা ঠিক করেছেন, মধ্যমগ্রামে শ্বশুরবাড়িতেও যাবেন।
তবে প্রিয়াঙ্কার কাছে দোলের বাড়তি উত্তেজনা একটাই। কারণ, এই দিন তাঁদের বিয়ের এক মাস পূরণ হচ্ছে। এই বছর তাই বড় করেই সব কিছুর আয়োজন হচ্ছে। তবে স্বামী শুভ্রজিৎ ব্যস্ত নতুন ধারাবাহিকের শুটিংয়ে। অগত্যা, অভিনেত্রী নিজেই সবকিছু একাহাতে করছেন। অভিনেত্রী বলেন, “ঠান্ডাই থেকে মিট্বল, পাঁঠার মাংস সব থাকবে। আমার দমদমের বাড়ির ছাদ সাজানো হয়েছে। ওখানে বন্ধুরা আসবে। একদম ‘হোলিপার্টি’ যাকে বলা হয় সেটাই হবে।” নবদম্পতিরাই যে শুধু বিশেষ পরিকল্পনা করেছেন তেমন নয়, টলিপাড়ার অনেকে আগের দিন থেকেই রং খেলাও শুরু করে দিয়েছেন।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- বসন্ত প্রকৃতিতে রং ধরেছে। লাল, হলুদ, কমলা ফুলে উজ্জ্বল হয়ে উঠেছে পলাশ গাছগুলি। সেজেছে কৃষ্ণচূড়া, রাধাচূড়া। ফুটেছে শিমুলও। তবে এই রং যেন পূর্ণতা পায় দোলোৎসবে। আবিরে, রঙে, হাসিতে, গানে, আড্ডায় ছড়িয়ে পড়ে খুশির আবহ।
- দোলোৎসবের আগে সেজে উঠুক অন্দরমহল। টাটকা ফুল, আবির, প্রদীপে কী ভাবে ঘরের ভোল পাল্টাতে পারেন?
- ‘খেলব হোলি রং দে না, তাই কখনও হয়!’ বরং রং তোলার সহজ কিছু উপায় জানা থাকলেই হতে পারে মুশকিল আসান। তবে দোল খেলার আগেই জেনে নিন কী ভাবে সহজেই তুলে ফেলতে পারেন রং।
-
রঙের ছুতোয় শরীর ছোঁয়ার ছাড়পত্র! বলিউডের এই সব গানে শুধুই কি নারী শরীরের উদ্যাপন?
-
প্রথম বার ভাঙের নেশা করেছেন? শারীরিক অস্বস্তি দূর করবেন কী ভাবে, কী ভুলেও করবেন না?
-
দোলের দুপুরে পাঁঠার মাংস দিয়ে ভূরিভোজ করে পেট আইঢাই! বিকেলে খান ‘হজমি-চা’
-
দোলের সন্ধ্যায় আড্ডা বসবে, বাদাম দিয়েই বানিয়ে ফেলুন মুখরোচক খাবার
-
দোলের রং কখনও প্রেমের, কখনও ধ্বংসের! উৎসবে কোন কোন ছবি দেখে রঙিন করবেন দিন?