আমেরিকার নেতৃত্বে তৈরি জোট ‘প্যাক্স সিলিকায়’ শামিল হচ্ছে ভারত। সে জন্য আমেরিকার সঙ্গে চুক্তি সই হবে আজ, শুক্রবার। প্যাক্স সিলিকা হল বিভিন্ন দেশের একটি জোট। বিরল খনিজ থেকে সেমিকনডাক্টরের মতো ক্ষেত্রগুলিতে চিন নির্ভরতা কাটাতেই তা তৈরি করা হয়েছিল। উদ্দেশ্য, জোটের আওতায় থাকা দেশগুলির মধ্যে সেগুলির পারস্পরিক সরবরাহ জোরদার করা।
বিশ্ব বাজারে কল-কারখানায় উৎপাদন এবং জোগান ব্যবস্থায় চিনা নিয়ন্ত্রণের মোকাবিলায় আমেরিকা সিলিকন ও অত্যাধুনিক প্রযুক্তির জোগান ব্যবস্থা গড়ে তুলতে আমেরিকা এই উদ্যোগ নেয়। ভারত এতদিন এর বাইরে ছিল। সম্পর্কের তিক্ততা কাটিয়ে খুব শীঘ্রই ভারত এবং আমেরিকার মধ্যে বাণিজ্য চুক্তি স্বাক্ষর হতে চলেছে। নিজেদের মধ্যে সম্পর্কের উন্নতির জন্য ভারত-আমেরিকার নানা পদক্ষেপের মধ্যে অন্যতম প্যাক্স সিলিকার মতো জোটে ভারতকে নিয়ে আসা। এতে ইতিমধ্যেই যারা রয়েছে, তাদের মধ্যে আছে অস্ট্রেলিয়া, গ্রিস, ইজ়রায়েল, জাপান, কাতার, কোরিয়া প্রজাতন্ত্র, সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরশাহি এবং ব্রিটেন। নিজস্ব প্রতিবেদন
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)