পশ্চিম এশিয়ার যুদ্ধ জাহাজ ও কন্টেনার ভাড়া, বিমা ইত্যাদি খাতে খরচ বৃদ্ধি কাঁচামাল আমদানির খরচ বাড়িয়েছে। আবার একই কারণে মাথা তুলেছে পণ্য রফতানির খরচও। শিল্প সূত্রের খবর, সব মিলিয়ে এই দুই খাতে ব্যয় বেড়েছে ২৫%-৩০%। করে তাতে দেশে ইস্পাতের দামও বেড়ে গিয়েছে ২২%-২৫%।
টাটা স্টিলের ভাইস প্রেসিডেন্ট ডিবি সুন্দররামন বলেন, ‘‘রাশিয়া-ইউক্রেন সংঘর্ষের সঙ্গে ইরান-আমেরিকা যুদ্ধের ধাক্কা জুড়ে তৈরি হওয়া সমস্যা ইস্পাত শিল্পের মূল চ্যালেঞ্জ। কাঁচামাল কোক কয়লার ৭৮% অস্ট্রেলিয়া থেকে কিনি আমরা। তার খরচ বেড়েছে ২৮%-৩০%।’’ শ্যাম মেটালিক্সের সিওও নির্মল উদয়ের দাবি, রফতানি পণ্য তৈরিতে কাঁচামাল আমদানি করতে হলে সঙ্কট বেশি। দু’দিকেই বাড়তি অর্থ লাগছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)