E-Paper

৪-৫ দিনের মধ্যে যৌথ বিবৃতি, ভারত-আমেরিকা বাণিজ্যচুক্তি সই হবে মধ্য মার্চে

বাণিজ্যসচিব রাজেশ আগরওয়াল বলেন, ‘‘চুক্তি আইনি স্বীকৃতি পাওয়ার পরে ভারতও শুল্ক কমাবে। কারণ তার পরেই সেই অনুমোদন মিলবে।’’

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৫৫
(বাঁ দিকে) নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্প (ডান দিকে)।

(বাঁ দিকে) নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্প (ডান দিকে)। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

ভারতের সঙ্গে আমেরিকার বাণিজ্য চুক্তি ঘিরে ধোঁয়াশা রয়েছে, দাবি সংশ্লিষ্ট মহলের। এই অবস্থায় বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়ালের বার্তা, চুক্তিতে দু’দেশের সইসাবুদ হবে মার্চের মাঝামাঝি। আগামী ৪-৫ দিনের মধ্যে যৌথ বিবৃতি জারি হতে পারে। তিনি জানান, তার পরে আমেরিকায় পাঠানো ভারতীয় পণ্যে শুল্ক ৫০% থেকে কমিয়ে ১৮% করার কাজ শুরু হবে। আমেরিকা সেই প্রক্রিয়া শুরু করবে প্রশাসনিক নির্দেশ জারি করে। বাণিজ্যসচিব রাজেশ আগরওয়াল বলেন, ‘‘চুক্তি আইনি স্বীকৃতি পাওয়ার পরে ভারতও শুল্ক কমাবে। কারণ তার পরেই সেই অনুমোদন মিলবে।’’

যদিও বিশেষজ্ঞদের অনেকে যৌথ বিবৃতির পরে চুক্তি সই হতে দেড় মাস লাগার কারণে চিন্তিত। নিপা এক্সপোর্টসের ডিরেক্টর রাকেশ শাহ বলেন, ‘‘ট্রাম্প যেমন মানুষ, তাতে অনিশ্চয়তা থাকছে। পরিস্থিতি বদলে যেতে পারে।’’ রফতানি সংগঠন ফিয়োর পূর্বাঞ্চলের প্রাক্তন চেয়ারম্যান যোগেশ গুপ্তের দাবি, ‘‘চুক্তির শর্ত ঠিক হলেও ট্রাম্পের উপরে ভরসা নেই। আইনি স্বীকৃতি না পাওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না।’’

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Trade Deal US Tariff

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy