E-Paper

দেশি হোক বা বিদেশি, ভি-কে দ্রুত লগ্নিকারী খুঁজতে বলল কেন্দ্র

টেলিকম বিভাগের পক্ষ থেকে বকেয়া কমানোর কথা শোনা গেলেও গত দু’বছর ধরে ধারাবাহিক ভাবে গ্রাহক হারাচ্ছে ভি। এই সময়ের মধ‍্যে কমপক্ষে দু’কোটি গ্রাহক হারিয়ে ১৯ কোটির মতো গ্রাহক দাঁড়িয়েছে সংস্থার।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ মার্চ ২০২৬ ০৬:৫৮

—প্রতীকী চিত্র।

গত সপ্তাহেই সামনে এসেছিল ধুঁকতে থাকা ভোডাফোন আইডিয়ার (ভি) অংশীদারিত্ব হাতে নিতে ইচ্ছুক জেএসডব্লিউ গোষ্ঠীর কর্ণধার সজ্জন জিন্দাল। যদিও তার নিশ্চয়তা কোনও পক্ষই দেয়নি। সূত্রের খবর, কেন্দ্রের পক্ষ থেকে সংস্থাকে দ্রুত অংশীদার খোঁজার নির্দেশ দিয়েছে। কারণ, সরকার নিজের হাতে থাকা প্রায় ৪৯% অংশীদারিত্ব ছাড়তে চায়। সূত্রের খবর, বর্তমানে দেশের টেলিকম ক্ষেত্রের পরিস্থিতির কথা মাথায় রেখে সরকার চায় ভি ভাল ভাবে চলুক। সেই কারণে দেশে না হলেও, বিদেশেও অংশীদার খুঁজতে সংস্থার কর্তাদের বার্তা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, টেলিকম বিভাগের পক্ষ থেকে বকেয়া কমানোর কথা শোনা গেলেও গত দু’বছর ধরে ধারাবাহিক ভাবে গ্রাহক হারাচ্ছে ভি। এই সময়ের মধ‍্যে কমপক্ষে দু’কোটি গ্রাহক হারিয়ে ১৯ কোটির মতো গ্রাহক দাঁড়িয়েছে সংস্থার। পরিষেবার পরিস্তিতিও পড়তি। ফলে সংস্থাকে বাঁচাতে নতুন লগ্নিকারী খোঁজাই উপযুক্ত পথ বলেই মনে করছে কেন্দ্র। সূত্রের খবর, জেএসডব্লিউ গোষ্ঠী সম্ভবত এই তালিকায় উপরের দিকে রয়েছে। এ ছাড়াও তালিকায় রয়েছে একটি সিঙ্গাপুরের ও একটি আমেরিকার সংস্থাও। এখন দেখার, শেষ পর্যন্ত এই জল কোথায় গড়ায়।

উল্লেখ্য, বর্তমানে স্পেকট্রাম বাবদ ভি-এর বকেয়া প্রায় ৮৯ হাজার কোটি টাকা। জরিমানা, সুদ ও অন‍্যান‍্য বিবিধ ক্ষেত্র মিলিয়ে কেন্দ্রের কাছে মোট বকেয়া প্রায় দু’লক্ষ কোটি টাকা। সূত্রের খবর, টেলিকম বিভাগের বিশেষ কমিটি এই বকেয়া ৫০ শতাংশেরবেশি কমানোর প্রস্তাব করেছে। চলতি মার্চের মধ‍্যেই এই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Vodafone Idea vodafone Central Government

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy