E-Paper

লক্ষ্য ঘুরে দাঁড়ানো, ভি-এর পরিচালন পর্ষদে যোগ দিলেন কুমারমঙ্গলম বিড়লা

সংশ্লিষ্ট মহল মনে করাচ্ছে, এর আগে বিড়লা অনেক বার জানিয়েছেন, দেশের টেলিকম ক্ষেত্রে প্রতিযোগিতা বজায় রাখতে তিনটি সংস্থাকে বাঁচিয়ে রাখা জরুরি।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৭ মে ২০২৬ ০৯:৪৬
কুমারমঙ্গলম বিড়লা।

কুমারমঙ্গলম বিড়লা। ছবি: পিটিআই।

ভোডাফোন আইডিয়াকে (ভি) ঘুরিয়ে দাঁড় করাতে এ বার পরিচালন পর্ষদে যোগ দিলেন কুমারমঙ্গলম বিড়লা। সংস্থার নন-এগ্‌জ়িকিউটিভ চেয়ারম্যান হিসেবে পর্ষদে থাকবেন তিনি। সংশ্লিষ্ট মহলের মতে, ভি-কে ঘুরে দাঁড় করাতে নির্দিষ্ট কিছু পরিকল্পনা নেওয়া হয়েছে। তা ঠিকমতো কার্যকর করার লক্ষ্য নিয়েই বিড়লার এই অন্তর্ভুক্তি বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, সম্প্রতি ভোডাফোনের বকেয়া ২৭ শতাংশের বেশি কমিয়েছে টেলিকম বিভাগ (ডট)। ফলে তার অঙ্ক দাঁড়িয়েছে ৬৪,০০০ কোটি টাকা। পাশাপাশি, নতুন করে মূলধন টানার পথে হাঁটছে সংস্থা। রয়েছে বাজার থেকে টাকা তোলার পরিকল্পনাও। এই পরিস্থিতিতে পর্ষদে বিড়লার সরাসরি যোগ দেওয়া গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। যে কারণে বুধবার এই খবরে সংস্থার শেয়ারদরও বেড়েছে বেশ খানিকটা।

সংশ্লিষ্ট মহল মনে করাচ্ছে, এর আগে বিড়লা অনেক বার জানিয়েছেন, দেশের টেলিকম ক্ষেত্রে প্রতিযোগিতা বজায় রাখতে তিনটি সংস্থাকে বাঁচিয়ে রাখা জরুরি। সরকারের পক্ষ থেকে একাধিক ইতিবাচক পদক্ষেপ করা হয়েছে। সংস্থাকে বাঁচাতে পরিচালন পর্ষদের পক্ষ থেকেও যথাযথপদক্ষেপ করা হবে। সেই পথে এগোতেই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। উল্লেখ্যে, গত প্রায় দু’বছর ধরে গ্রাহক হারানোর পরে ফেব্রুয়ারি ও মার্চ, টানা দু’মাসে মোট ১.২২ লক্ষ নতুন গ্রাহক যোগ করেছেটেলিকম সংস্থাটি।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Kumar Mangalam Birla Telecommunication

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy