Advertisement
E-Paper

সেপ্টেম্বরে ছোট এসইউভি আনছে মহীন্দ্রা

আরও একটি ছোট ‘স্পোর্টস ইউটিলিটি ভেহিকল’ বাজারে আনছে মহীন্দ্রা। নাম হবে ‘টিইউভি ৩ ডাবল ও’। সেপ্টেম্বরে বাজারে গাড়িটি আসার কথা। ভারতে এসইউভি-র বাজারে বড়সড় দখল রয়েছে মহীন্দ্রার।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ অগস্ট ২০১৫ ০২:০৬

আরও একটি ছোট ‘স্পোর্টস ইউটিলিটি ভেহিকল’ বাজারে আনছে মহীন্দ্রা। নাম হবে ‘টিইউভি ৩ ডাবল ও’। সেপ্টেম্বরে বাজারে গাড়িটি আসার কথা।

ভারতে এসইউভি-র বাজারে বড়সড় দখল রয়েছে মহীন্দ্রার। বছর তিনেক আগে আরও একটি ছোট গাড়ি ‘কোয়ান্টো’ আনলেও সে ভাবে সাড়া ফেলতে পারেনি সেটি। এ বার তাদের বাজি ‘টিইউভি ৩ ডাবল ও’। সংস্থা জানিয়েছে, এটির দৈর্ঘ্য চার মিটারের চেয়ে ছোট হবে। মহীন্দ্রার এগ্‌জিকিউটিভ ডিরেক্টর পবন গোয়েন্কার দাবি, এসইউভি-র বাজারে তাঁদের উপস্থিতি আরও জোরদার করবে নতুন এই গাড়িটি। সংস্থার প্রেসিডেন্ট এবং চিফ এগ্‌জিকিউটিভ (অটোমোটিভ) প্রবীণ শাহ জানিয়েছেন, এসইউভি-র জন্য নতুন প্ল্যাটফর্মে তৈরি হচ্ছে এই গাড়ি।

mahindra new suv mahindra small suv small suv tuv tuv3 double o tuv 3 oo
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy