E-Paper

পছন্দের আসন নিয়ে নির্দেশ কেন্দ্রের, বিরোধিতায় একাধিক বিমান সংস্থা

সংগঠনের পক্ষ থেকে চিঠি দিয়ে জানানো হয়েছে, ওই সিদ্ধান্ত কার্যকর করা হলে বিমান সংস্থাগুলির পক্ষে উড়ানের খরচ তোলা কঠিন হয়ে পড়বে। সে ক্ষেত্রে টিকিটের মূল্য অস্বাভাবিক হারে বাড়বে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ মার্চ ২০২৬ ০৭:২৯

—প্রতীকী চিত্র।

ঘরোয়া উড়ানে বাড়তি খরচ ছাড়াই ৬০% আসন যাতে যাত্রীরা নিজেদের পছন্দমতো বাছতে পারেন তার ব্যবস্থার জন্য গত ১৯ মার্চ বিমান সংস্থাগুলিকে নির্দেশ দেয় নিয়ামক সংস্থা ডিজিসিএ। কিন্তু, ভারতীয় বিমান সংস্থাগুলির সংগঠন ‘ফেডারেশন অব ইন্ডিয়ান এয়ারলাইন্স’-এর পক্ষ থেকে চিঠি দিয়ে ইন্ডিগো, এয়ার ইন্ডিয়া এবং স্পাইস জেট ওই সিদ্ধান্তের বিরোধিতা করেছে।

সংগঠনের পক্ষ থেকে চিঠি দিয়ে জানানো হয়েছে, ওই সিদ্ধান্ত কার্যকর করা হলে বিমান সংস্থাগুলির পক্ষে উড়ানের খরচ তোলা কঠিন হয়ে পড়বে। সে ক্ষেত্রে টিকিটের মূল্য অস্বাভাবিক হারে বাড়বে। পছন্দের আসন বেছে নেওয়ার জন্য বিমান সংস্থাগুলি সাধারণত ২০০ থেকে ২১০০ টাকা পর্যন্ত অতিরিক্ত খরচ যাত্রীদের থেকে নেয়। সংগঠনের দাবি, জ্বালানি, বিমানবন্দর ব্যবহারের খরচ-সহ বিভিন্ন খরচ মিটিয়ে খুবই কম ব্যবধান রেখে বিমান সংস্থাগুলি ব্যবসা করে। এই অবস্থায় ওই সিদ্ধান্ত কার্যকর হলে বিমান সংস্থাগুলিকে ক্ষতির মুখে পড়বে। যা সামাল দিতে টিকিটের দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি পাবে। তাতে টিকিটের দাম সাধারণ যাত্রীদের ধরাছোঁয়ার বাইরে চলে যাবে।

তিন বিমান সংস্থা সম্মিলিত ভাবে ঘরোয়া উড়ানের প্রায় ৯৫% পরিষেবা দেয়। বিমান পরিবহণ মন্ত্রকের সচিবকে লেখা চিঠিতে ওই সমস্যার কথা জানিয়েছে বিমান সংস্থাগুলির সংগঠন।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

dgca Directorate General of Civil Aviation (DGCA) Flight Services Flight Fare

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy