ক্রিকেটে অর্ধশতরান বা শতরানের পর উল্লাস স্বাভাবিক ঘটনা। কিন্তু প্রথম রান করার পরেই উল্লাস খুব একটা দেখা যায় না। রায়পুরে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে সেটাই করতে দেখা গেল বিরাট কোহলিকে।
লখনউ সুপার জায়ান্টস ও মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে শূন্য রানে আউট হয়েছিলেন কোহলি। কেকেআরের বিরুদ্ধে এক রানও না করতে পারলে শূন্যের হ্যাটট্রিক হত তাঁর। সেই লজ্জার মুখে পড়তে হয়নি কোহলিকে। শূন্যের গেরো কাটিয়েছেন তিনি।
কেকেআরের বিরুদ্ধে রান তাড়া করতে নেমে প্রথম ওভারের শেষ বলে ব্যাট করতে যান কোহলি। সৌরভ দুবের বল হালকা হাতে খেলে এক রান নেন তিনি। তার পরেই দেখা যায়, শূন্যে হাত ছুড়ে উল্লাস করছেন কোহলি। দর্শকেরাও হাততালি দেন। তাঁদের দিকে তাকিয়ে হাত দেখান কোহলি। তাঁর মুখের হাসি বুঝিয়ে দেয়, শূন্যের গেরো কাটিয়ে কতটা স্বস্তি পেয়েছেন।
আরও পড়ুন:
শুধু শূন্যের গেরো কাটানো নয়, কেকেআরের বিরুদ্ধে অর্ধশতরানও করেন কোহলি। ১৯৩ রান তাড়া করতে নেমে দায়িত্ব নিয়ে দলকে জয়ের পথে নিয়ে যাচ্ছেন কোহলি। গত দু’টি ম্যাচে রান না পাওয়ায় কমলা টুপির দৌড়ে পিছিয়ে পড়েছিলেন কোহলি। কেকেআরের বিরুদ্ধে অর্ধশতরান তাঁকে আবার ফিরিয়ে দিয়েছে প্রথম দশে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- আইপিএলের ফাইনাল ৩১ মে, রবিবার। অহমদাবাদে হবে এ বারের ফাইনাল। নতুন কোনও দল এ বার চ্যাম্পিয়ন হচ্ছে না।
- ২৮ মার্চ থেকে শুরু হয়েছে প্রতিযোগিতা। গত বছর প্রয়াত ১১ সমর্থকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ বার হয়নি উদ্বোধনী অনুষ্ঠান।
- এখনও পর্যন্ত আইপিএলের গ্রুপ পর্বের ৭০টি ম্যাচের সূচি ঘোষণা হয়েছে। প্রথমে ২০টি ম্যাচের সূচি জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। পরে বাকি ৫০টি ম্যাচেরও সূচি ঘোষণা করেছে তারা। তবে প্লে-অফের সূচি এখনও ঘোষণা করা হয়নি।
-
আইপিএল জিতে বৈভবকে কাছে ডেকে কী বলেছিলেন কোহলি? ৪৩ সেকেন্ডের ভিডিয়োয় অন্দরের কথা ফাঁস
-
গত বছরের পদপিষ্টকাণ্ডের স্মৃতি টাটকা! এ বার কি বেঙ্গালুরুতে বিজয়োল্লাস করবেন কোহলিরা? জানা গেল অন্দরের খবর
-
আইপিএলে ৭০০ রান করতে হবে, মরসুম শুরুর আগে লিখে রেখেছিল বৈভব! পাঁচটি পুরস্কার জেতার পর জানাল সূর্যবংশী
-
টানা দু’বার আইপিএল জয়! জন্মদিনে ধোনি, রোহিতকে ছুঁয়ে পরের লক্ষ্য জানিয়ে দিলেন আরসিবি অধিনায়ক পাটীদার
-
ফাইনাল না খেলেও আইপিএলের সবচেয়ে মূল্যবান ক্রিকেটার বৈভব! কোন নিয়মে সকলকে ছাপিয়ে পুরস্কার পেল সূর্যবংশী