গত দু’ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলেননি অধিনায়ক হার্দিক পাণ্ড্য। আগামী ম্যাচেও তাঁর খেলার সম্ভাবনা কম। তাঁর খোঁজ নেই। গত দুই ম্যাচে হার্দিকের পরিবর্তে মুম্বইয়ের অধিনায়কত্ব করা সূর্যকুমার যাদবও দলের সঙ্গে ধর্মশালায় যাননি। ফলে বৃহস্পতিবারের ম্যাচে সূর্যের খেলা নিয়েও অনিশ্চয়তা রয়েছে। আইপিএলে প্লে-অফের লড়াই থেকে ছিটকে গিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। তার ফলেই কি দলের তারকা ক্রিকেটারদের মধ্যে খেলার অনীহা দেখা যাচ্ছে?
‘ক্রিকবাজ়’ জানিয়েছে, মঙ্গলবার মুম্বই দল ধর্মশালা গিয়েছে। দলের সঙ্গে হার্দিক বা সূর্য যাননি। এর আগে রায়পুরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচেও দলের সঙ্গে যাননি হার্দিক। যদিও পরের ম্যাচের আগে দলের সঙ্গে যোগ দেন তিনি। বৃহস্পতিবারের ম্যাচেও সেই ছবি দেখা যেতে পারে।
অন্য দিকে সূর্যের কন্যাসন্তান হয়েছে। সেই কারণেই তিনিও আগের ম্যাচে শেষ মুহূর্তে দলের সঙ্গে যোগ দিয়েছিলেন। সূর্যই অধিনায়কত্ব করেছিলেন। মনে করা হচ্ছে, পঞ্জাব ম্যাচ খেলতে বুধবার রাতের দিকে সূর্য ধর্মশালায় যেতে পারেন। তিনিই বৃহস্পতিবার মুম্বইকে নেতৃত্ব দিতে পারেন।
আরও পড়ুন:
আপাতত পয়েন্ট তালিকায় নবম স্থানে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। ১১ ম্যাচে তাদের পয়েন্ট ৬। মুম্বইয়ের বাকি তিন ম্যাচ পঞ্জাব কিংস (১৪ মে), কলকাতা নাইট রাইডার্স (২০ মে) ও রাজস্থান রয়্যালসের (২৪ মে) বিরুদ্ধে। সেই তিনটি ম্যাচ জিতলেও প্লে-অফে ওঠার সুযোগ নেই তাদের। কিন্তু এই তিনটি ম্যাচ জিতলে অন্তত সম্মানের সঙ্গে যাবে তারা।
প্লে-অফে ওঠার সুযোগ না থাকলেও প্লে-অফের দৌড়ে থাকা দলগুলিকে ধাক্কা দেওয়ার সুযোগ রয়েছেন মুম্বইয়ের। কারণ, তাদের বাকি তিন প্রতিপক্ষই প্লে-অফের দৌড়ে রয়েছেন। মুম্বইয়ের কাছে হারলে তারা সমস্যায় পড়বে। কিন্তু সেই তিন ম্যাচে পূর্ণশক্তির দল নিয়ে মুম্বই নামতে পারবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে। তরুণ প্রতিভাদের দিকেও নজর দিতে পারেন মাহেলা জয়বর্ধনে। তবে পুরোটাই জল্পনা। আগামী তিন ম্যাচে কাদের খেলতে দেখা যাবে, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- আইপিএলের ফাইনাল ৩১ মে, রবিবার। অহমদাবাদে হবে এ বারের ফাইনাল। নতুন কোনও দল এ বার চ্যাম্পিয়ন হচ্ছে না।
- ২৮ মার্চ থেকে শুরু হয়েছে প্রতিযোগিতা। গত বছর প্রয়াত ১১ সমর্থকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ বার হয়নি উদ্বোধনী অনুষ্ঠান।
- এখনও পর্যন্ত আইপিএলের গ্রুপ পর্বের ৭০টি ম্যাচের সূচি ঘোষণা হয়েছে। প্রথমে ২০টি ম্যাচের সূচি জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। পরে বাকি ৫০টি ম্যাচেরও সূচি ঘোষণা করেছে তারা। তবে প্লে-অফের সূচি এখনও ঘোষণা করা হয়নি।
-
আইপিএল জিতে বৈভবকে কাছে ডেকে কী বলেছিলেন কোহলি? ৪৩ সেকেন্ডের ভিডিয়োয় অন্দরের কথা ফাঁস
-
গত বছরের পদপিষ্টকাণ্ডের স্মৃতি টাটকা! এ বার কি বেঙ্গালুরুতে বিজয়োল্লাস করবেন কোহলিরা? জানা গেল অন্দরের খবর
-
আইপিএলে ৭০০ রান করতে হবে, মরসুম শুরুর আগে লিখে রেখেছিল বৈভব! পাঁচটি পুরস্কার জেতার পর জানাল সূর্যবংশী
-
টানা দু’বার আইপিএল জয়! জন্মদিনে ধোনি, রোহিতকে ছুঁয়ে পরের লক্ষ্য জানিয়ে দিলেন আরসিবি অধিনায়ক পাটীদার
-
ফাইনাল না খেলেও আইপিএলের সবচেয়ে মূল্যবান ক্রিকেটার বৈভব! কোন নিয়মে সকলকে ছাপিয়ে পুরস্কার পেল সূর্যবংশী