বহু প্রতীক্ষার পরে ভারতের বাজারে তাদের প্রথম বৈদ্যুতিক গাড়ি আনছে মারুতি-সুজ়ুকি ইন্ডিয়া। মঙ্গলবার দাম-সহ গাড়িটির নানা খুঁটিনাটি বিষয় ঘোষণা করেছে সংস্থা। সেখানে বলা হয়েছে, বৈদ্যুতিক গাড়ির ব্যাটারি সার্ভিস মডেল নিয়ে আসছে তারা। অর্থাৎ, প্রতি কিলোমিটারের জন্য ক্রেতাকে ৩.৯৯ টাকা করে আলাদা ভাড়া দিতে হবে। সংস্থার দাবি, আপাতত একটি বৈদ্যুতিক গাড়ি দৈনিক গড়ে ৬০ কিলোমিটার চলবে ধরা হয়েছে। সেই মতো করা হয়েছে মাসে মাসে খরচের হিসাব। উল্লেখ্য, ব্যাটারি সার্ভিসের এই মডেল বর্তমানে বাজার চলতি গাড়িগুলির ক্ষেত্রে একমাত্র এমজি মোটরসের রয়েছে। এ দিন মারুতির কর্তা পার্থ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, গত মাস থেকেই মারুতির ই-কার বা বৈদ্যুতিক গাড়ির বুকিং শুরু হয়ে গিয়েছে।
মারুতি সূত্রের দাবি, ব্যাটারির মান নিয়ে চার চাকার যাত্রিবাহী গাড়ির ক্রেতাদের মনে নানা প্রশ্ন থাকে। অনেকে ধন্দে থাকেন বলে পিছোতে থাকেন গাড়ি কেনার পরিকল্পনাও। তা ছাড়া, ব্যাটারিচালিত গাড়ির চড়া দামও ক্রেতাদের মুখ ফিরিয়ে রাখার একটি কারণ। তাই আপাতত ব্যাটারি ভাড়া দেওয়ার মডেল চালু করল সংস্থা। পার্থ জানান, আপাতত গুজরাতের কারখানা থেকে বার্ষিক এক লক্ষ গাড়ি তৈরি করা হবে। চলতি বছরেই এই গাড়ি বাজারে চলে আসবে বলেও জানিয়েছেন পার্থ।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)