চলতি বছরের ১ এপ্রিল থেকে নতুন আয়কর আইন কার্যকর করবে কেন্দ্র। রবিবার, ১ ফেব্রুয়ারি সংসদে দেওয়া বাজেট ভাষণে এ কথা ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। নতুন নিয়মে সামান্য টাকা জমা দিয়ে আয়কর রিটার্ন সংশোধনের সুযোগ থাকছে। এ ছাড়া রিটার্ন জমার সময়সীমা বৃদ্ধি করেছেন জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী। আয়করে ছোটখাটো ফাঁকিতে জেল নয়, অতিরিক্ত ১০ শতাংশ জরিমানার প্রস্তাব।
এ দিন বাজেট ভাষণে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা জানিয়েছেন, যাঁরা এক ও দু’নম্বর ফর্মে আয়কর রিটার্ন জমা করেন, নতুন নিয়মে তাঁরা ৩১ জুলাই পর্যন্ত সেটা ফাইল করতে পারবেন। নন-অডিট ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং ট্রাস্টগুলির ক্ষেত্রে রিটার্ন জমা করার শেষ তারিখ হল ৩১ অগস্ট। এ ছাড়া অনাবাসী ভারতীয়ের থেকে কোনও স্থাবর সম্পত্তি কিনলে ক্রেতাকে টিডিএস (ট্যাক্স ডিডাকটেড অ্যাট সোর্স) দিতে হবে। আগে যা বিক্রেতাদের থেকে আদায় করা হত।
এ বারের বাজেটে মোট কর রাজস্ব ২৮.৭ লক্ষ কোটি টাকা এবং বাজেটের আকার ৫৩.৫ লক্ষ কোটি টাকা অনুমোদন করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা। কোনও বিদেশি সংস্থা ভারতে ক্লাউড ডেটা সেন্টার তৈরি করলে ২০৪৭ সাল পর্যন্ত তাদের কোনও কর দিতে হবে না বলে ঘোষণা করেছেন তিনি।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ১ এপ্রিল থেকে চালু হতে চলেছে নতুন আয়কর আইন। বাজেট পেশের সময় জানিয়ে দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। নির্মলা জানালেন, নতুন আয়কর আইনে ৩১ জুলাই পর্যন্ত আয়কর রিটার্ন দাখিল করা যাবে।
- কৃত্রিম বুদ্ধিমত্তা-সহ অত্যাধুনিক প্রযুক্তি চাকরির উপর কতটা প্রভাব ফেলছে, তার মূল্যায়ন করতে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি তৈরি করা হচ্ছে। বাজেটে জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।
- নির্মলা জানিয়েছেন, তিনটি ‘অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ আয়ুর্বেদ’ তৈরি হবে দেশে। সারা দেশে ১৬ হাজার নতুন সেকেন্ডারি স্কুল তৈরি হবে। প্রতি জেলায় তৈরি হবে একটি করে মহিলাদের হস্টেল।
-
শিলিগুড়ি থেকে বুলেট ট্রেন! ৩ ঘণ্টারও কম সময়ে পৌঁছোনো যাবে বারাণসী, রেল বাজেটে কত কোটি টাকা পেল পশ্চিমবঙ্গ
-
PREMIUMবরাদ্দ ‘অতি সামান্য’! ক্ষুদ্র শিল্প নিয়ে বাজেট-প্রস্তাবে কেউ খুশি, কারও মুখ ভার
-
PREMIUMআমদানি শুল্ক সংস্কারে জোর, বিদেশ থেকে পণ্য আনার পথ সহজ করার বার্তা বাজেটে
-
PREMIUMখরচই হয়নি গত বারের টাকা, সামাজিক উন্নয়ন খাতে বরাদ্দ কমিয়ে দিলেন অর্থমন্ত্রী
-
PREMIUMজোড়া সমস্যা মেটানোর চেষ্টা, বিদেশি লগ্নি টানতে নির্মলার অস্ত্র ডেটা সেন্টার এবং অনাবাসীরা