Advertisement
E-Paper

ডালে ভ্যাট নয়, রাজ্যগুলিকে আর্জি কেন্দ্রের

ডালের দাম অত্যধিক বাড়ায় উদ্বিগ্ন কেন্দ্র। দর যাতে আরও না-বাড়ে, তার জন্য রাজ্যগুলিকে ডালের উপর যুক্তমূল্য কর (ভ্যাট) ও অন্যান্য স্থানীয় কর বসাতে বারণ করল কেন্দ্র।

নয়াদিল্লি

শেষ আপডেট: ২২ মে ২০১৬ ০২:৫৬

ডালের দাম অত্যধিক বাড়ায় উদ্বিগ্ন কেন্দ্র। দর যাতে আরও না-বাড়ে, তার জন্য রাজ্যগুলিকে ডালের উপর যুক্তমূল্য কর (ভ্যাট) ও অন্যান্য স্থানীয় কর বসাতে বারণ করল কেন্দ্র। ডালের জোগান বাড়াতে বেআইনি মজুতদারদের বিরুদ্ধে কড়া ব্যবস্থাও নিতে বলেছেন কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী রামবিলাস পাসোয়ান। ডালের দামে স্থিতি আনতে রাজ্যগুলিকেও ব্যবস্থা নিতে বলেছেন তিনি। তাদের নিজস্ব সংগ্রহ বাড়াতে বলেছেন তিনি, যাতে বাজার দর অত্যধিক বাড়লে ভাঁড়ার থেকে তারা বাজারে ডাল ছাড়তে পারে। একই লক্ষ্যে কেন্দ্রও ডালের মজুত বাড়াতে উদ্যোগী।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy