Advertisement
E-Paper

রিটার্নে দিতে হবে ২ লক্ষের বেশি জমার হিসেবও

নোট নাকচের পরে ব্যাঙ্কে ২ লক্ষ বা তার বেশি টাকা জমা করে থাকলে, আয়কর রিটার্নের ফর্মে এ বার সেই হিসেবও দেখাতে হবে আয়করদাতাদের। শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এ কথা জানাল কেন্দ্র।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০১ এপ্রিল ২০১৭ ০৩:০০

নোট নাকচের পরে ব্যাঙ্কে ২ লক্ষ বা তার বেশি টাকা জমা করে থাকলে, আয়কর রিটার্নের ফর্মে এ বার সেই হিসেবও দেখাতে হবে আয়করদাতাদের। শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এ কথা জানাল কেন্দ্র।

সেখানেই এ দিন নতুন এক পাতার আয়কর রিটার্ন জমার ফর্ম, আইটিআর-১ (সহজ) আনার কথা ঘোষণা করেছে সরকার। সাধারণ মানুষের রিটার্ন জমার কাজ আরও সহজ করতেই এই উদ্যোগ। কেন্দ্র জানিয়েছে, নতুন নিয়মে বেতন, বাড়ি ও সুদ থেকে মাসে ৫০ লক্ষ টাকা পর্যন্ত আয় করেন যাঁরা, তাঁদের ওই এক পাতার আইটিআর-১ জমা দিতে হবে। পাশাপাশি, এ বার থেকে রিটার্ন দাখিলের সময় সকলকে প্যানের সঙ্গে বাধ্যতামূলক ভাবে দিতে হবে আধার নম্বর বা আধার এনরোলমেন্ট আইডি-ও।

নতুন রিটার্ন ফর্মে পার্ট-ই বলে যে কলাম থাকবে, সেখানেই ৯ নভেম্বর থেকে ৩০ ডিসেম্বরের মধ্যে ব্যাঙ্কে জমা করা নগদ সম্পর্কে বিশদ তথ্য জানাতে হবে, যদি তার পরিমাণ ২ লক্ষ বা তার বেশি হয়। বাকি ছ’টি আইটিআর ফর্মে এই কলাম যোগ করার কথাও এ দিন জানানো হয়েছে। সরকারি সূত্রের দাবি, কোনও আয়করদাতার রিটার্নে দাখিল তথ্যের সঙ্গে যদি নগদ জমার হিসাবের সামঞ্জস্য না থাকে, তখন বিষয়টি তদন্ত করে দেখা হবে।

কেন্দ্রীয় প্রত্যক্ষ কর পর্ষদও আয়কর রিটার্ন ফর্মের সংখ্যা আগের নয় থেকে কমিয়ে সাত করেছে। ২০১৭-’১৮ অ্যাসেসমেন্ট বছরের রিটার্ন জমার শেষ দিন ৩১ জুলাই।

Income Tax
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy