Advertisement
E-Paper

ডিজেল ৬৫ পার, পেট্রোল ৭৫ ছুঁইছুঁই

ইন্ডিয়ান অয়েল জানিয়েছে, আজ কলকাতায় পেট্রোলের দাম পড়বে ৭৪.৭৯ টাকা। অন্য দিকে, ডিজেলের দাম ৬৫.৪৯ টাকা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০১৮ ০৩:৪১

গুজরাত ভোটের পর থেকে তেলের দরের দৌড় থামার কোনও লক্ষণ নেই। বরং প্রায় রোজই নতুন রেকর্ড গড়ছে পেট্রোল ও ডিজেলের দাম। আজ, রবিবার কলকাতায় গত পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ দামে পৌঁছল ডিজেল। পেট্রোলও লিটারে প্রায় ৭৫ টাকা ছুঁইছুঁই।

ইন্ডিয়ান অয়েল জানিয়েছে, আজ কলকাতায় পেট্রোলের দাম পড়বে ৭৪.৭৯ টাকা। অন্য দিকে, ডিজেলের দাম ৬৫.৪৯ টাকা।

২০১৩ সালের ১৮ জানুয়ারি, ১ ফেব্রুয়ারি ও ২ এপ্রিল পেট্রোলের দর ছিল লিটারে ৭৪.৭২ টাকা। এর পর অবশ্য তা আরও বাড়তে বাড়তে ১৬ সেপ্টেম্বর ৮৪.৬২ টাকায় পৌঁছেছিল। তার পরে বিশ্ব বাজারে অশোধিত তেলের পড়তি দরের হাত ধরে তা নেমে আসে।

তেল সংস্থাগুলির যুক্তি, বিশ্ব বাজারে চড়া দামের জন্যই এখন দেশে পেট্রোল-ডিজেলের দাম বাড়ছে। যদিও অনেকেরই পাল্টা যুক্তি, এখনও বিশ্ব বাজারে অশোধিত তেলের দাম ততটা ওঠেনি, যতটা ইউপিএ-র আমলে উঠেছিল।

Petrol Diesel Price Hike পেট্রোল ডিজেল
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy