E-Paper

যুদ্ধে ১০ দেশে বন্ধ ডাক পরিষেবা, নির্দেশিকা দিয়ে জানাল কেন্দ্র

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যাঁরা এই দেশগুলিতে পণ‍্য পাঠাতে বুকিং করেছিলেন, তাঁরা যেন আবেদন জমা দিয়ে সেই পণ‍্য ও টাকা নিয়ে যান। কারণ, কবে পরিস্থিতি স্বাভাবিক হবে তা এখনই বলা সম্ভব নয়।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ মার্চ ২০২৬ ০৭:৪৫

—প্রতীকী চিত্র।

পশ্চিম এশিয়ায় যুদ্ধের কারণে আপাতত ১০টি দেশে পাওয়া যাবে না ডাক পরিষেবা। ভারত থেকে ওই অঞ্চল ও আফ্রিকার বিবিধ দেশের ডাক যোগাযোগ বন্ধের নির্দেশিকা জারি করেছে কেন্দ্র। ৩ মার্চ থেকে থেকে তা বলবৎ হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে, যুদ্ধকালীন পরিস্থিতির জন‍্য বাহরিন, ইজ়রায়েল, কুয়েত, মরক্কো, ওমান, কাতার, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, তুরস্ক ও আরব আমিরশাহি-সহ প্রায় ১২টি দেশে আপাতত ডাক যাওয়া-আসা করবে না। পরিস্থিতি দৈনিক খতিয়ে দেখে যথাসময়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

পাশাপাশি, বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যাঁরা এই দেশগুলিতে পণ‍্য পাঠাতে বুকিং করেছিলেন, তাঁরা যেন আবেদন জমা দিয়ে সেই পণ‍্য ও টাকা নিয়ে যান। কারণ, কবে
পরিস্থিতি স্বাভাবিক হবে তা এখনই বলা সম্ভব নয়। উল্লেখ‍্য, ডাক বিভাগের পরিষেবা বন্ধ করা এই প্রথম নয়। এর আগে বিবিধ কারণে আমেরিকা, রাশিয়া, ইউক্রেনেও এই পরিষেবা সাময়িক স্থগিত করা হয়েছিল। তবে এক সঙ্গে ১০টি দেশে তা বন্ধ সাম্প্রতিককালে হয়নি বলেই দাবি ডাক বিভাগের কর্তাদের।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

West Asia Iran-Israel Situation US-Iran Relation Postal Department

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy