Advertisement
E-Paper

দু’মাসে ৬ টাকা দাম বেড়েছে পেট্রোলের, ডিজেল সাড়ে ৩

এ বছরের জুন থেকে তেল সংস্থাগুলো প্রতি দিন সকাল ৬টায় পেট্রোল ও ডিজেলের দাম নির্ধারণ করে। ফলে প্রতিদিনই তেলের দামের পরিবর্তন হয়।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৭ অগস্ট ২০১৭ ১৭:১১
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

জুলাইয়ের শুরু থেকেই পেট্রোলের দাম প্রতি লিটারে বেড়েছে ৬ টাকা। যা গত তিন বছরের মধ্যে সবচেয়ে বেশি। অন্য দিকে, ডিজেলের দাম লিটার প্রতি বে়ড়েছে ৩ টাকা ৬৭ পয়সা।

এ বছরের জুন থেকে তেল সংস্থাগুলো প্রতি দিন সকাল ৬টায় পেট্রোল ও ডিজেলের দাম নির্ধারণ করে। ফলে প্রতিদিনই তেলের দামের পরিবর্তন হয়। এর আগে মাসের পয়লা ও ১৬ তারিখে পেট্রোল-ডিজেলের দাম পরিবর্তন করা হত। কিন্তু ১৫ বছরের পুরনো সেই প্রথা থেকে সরে এসে ১৬ জুন থেকে দিনভিত্তিক দামে সায় দিয়েছে তেল সংস্থাগুলো।

আরও পড়ুন: শুরুতেই রাজ্যের ভাঁড়ার ভরেছে জিএসটি

আরও পড়ুন: রিটার্ন, কর জমায় নাকাল ব্যবসায়ীরা

এক তেল সংস্থার আধিকারিক জানান, পেট্রোল-ডিজেলের দাম আগে মাসের নির্দিষ্ট সময়ে বাড়ত। ফলে এক লাফে যদি ২-৩ টাকা দাম বেড়ে যেত গ্রাহকদের মধ্যে হইচই পড়ে যেত। কিন্তু এখন যে দিনভিত্তিক দাম চালু হয়েছে তাতে প্রতি দিনই লিটারপিছু ১ থেকে ১৫ পয়সা বাড়ছে। অথচ সেটা গ্রাহকেরা টেরই পাচ্ছেন না!

দিনভত্তিক তেলের দাম শুরুতেই একটু ধাক্কা খায়। পেট্রোল-ডিজেলের দাম প্রথম দিকে বাড়ার পরিবর্তে কমে যায়। যেমন, ১৬ জুন দিল্লিতে লিটার প্রতি পেট্রোলের দাম ছিল ৬৫.৪৮ টাকা। জুলাইয়ের শুরুতেই সেই দাম প্রতি লিটারে ২ টাকা কমে দাঁড়ায় ৬৩.০৬ টাকা। অন্য দিকে, ডিজেলের দাম ৫৪.৪৯ টাকা থেকে নেমে দাঁড়ায় ৫৩.৩৬ টাকায়। তবে জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকেই তেলের দাম বাড়তে শুরু করে।

Petrol Diesel Price Hike পেট্রোল ডিজেল
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy