E-Paper

নামল তথ্য প্রযুক্তি সংস্থার শেয়ার, দোলাচলে বাজার, বাড়ল সোনা-রুপোর দাম

গত শুক্র-শনি-সোমবারের ঝেড়ে ফেলে ফের মাথা তুলতে শুরু করেছে সোনা-রুপোর দাম।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:১৮

—প্রতীকী চিত্র।

রবিবার বাজেটের দিন বিপুল পতন কাটিয়ে গত দু’দিনে অনেকটাই উঠেছিল শেয়ার বাজার। বুধবার কিছুটা হাঁফ ছাড়ল সূচক। আগামী শুক্রবারের ঋণনীতির আগে লগ্নিকারীদের সতর্ক পদক্ষেপ ও তথ্যপ্রযুক্তি সংস্থাগুলির শেয়ার দর অনেকটা পড়ে যাওয়ার জেরে এ দিন মাত্র ৭৮.৫৬ পয়েন্ট এগিয়েই থমকে গেল সেনসেক্স। লেনদেন শেষ করল ৮৩,৮১৭.৬৯ পয়েন্টে থেমে। সারা দিনে সূচকটি ওঠানামা করেছে ৮২৭ পয়েন্টের বেশি। নিফ্‌টিও ৪৮.৪৫ পয়েন্ট উঠে দাঁড়িয়েছে ২৫,৭৭৬ অঙ্কে। এ দিন ডলারের সাপেক্ষে আবার কিছুটা পড়েছে টাকার দর। প্রতি ডলার ১৫ পয়সা উঠে হয়েছে ৯০.৪৭ টাকা।

পাশাপাশি, গত শুক্র-শনি-সোমবারের ঝেড়ে ফেলে ফের মাথা তুলতে শুরু করেছে সোনা-রুপোর দামও। বুধবার কলকাতায় খুচরো পাকা সোনার (২৪ ক্যারাট ১০ গ্রাম) হয়েছে ১,৫৯,০৫০ টাকা। মঙ্গলবারের থেকে ৪৯০০ টাকা বেশি। প্রতি কেজি খুচরো রুপোও ১৫,৬০০ টাকা উঠে পৌঁছেছে ২,৮৮,৮০০ টাকায়। কর নিয়ে আবারও তা দাঁড়িয়ে তিন লক্ষের মুখে (২,৯৭,৪৬৪ টাকা)।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

share Economy

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy