ভারতে ডেটা সেন্টার তৈরি করে অন্য দেশে ক্লাউড পরিষেবা দিলে ২০৪৭ পর্যন্ত বিদেশি সংস্থাগুলি ‘করে ছুটি’ (ট্যাক্স হলিডে) পাবে, বাজেটে প্রস্তাব দিয়েছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বুধবার সরকারি সূত্রের ব্যাখ্যা, এ জন্য চারটি শর্ত মানতে হবে তাদের। তবে অন্য দেশে আয়ের উপরে ভারতে কর দেওয়ার কথা ভাবতে হবে না। নিশ্চিন্তে এখানে কাজ চালাতে পারবে। সূত্র জানাচ্ছে, ভারত থেকে অন্য দেশে ক্লাউড বা ডেটা সেন্টার পরিষেবা দিয়ে করছাড় পেতে যে শর্ত চারটি মানতে হবে, সেগুলি হল—
- সংস্থাগুলিকে বিদেশি হওয়ার সব শর্ত পূর্ণ করতে হবে। যেমন, কোম্পানিজ় আইনে তাদের ভারতের বাইরে তৈরি হতে হবে। সেগুলি তৈরিতে ব্যবহার হতে হবে বিদেশি পুঁজি। ভারতে দফতর থাকতে হবে।
- ভারতে যে সমস্ত সংস্থা থেকে ডেটা সেন্টারের পরিষেবা নেওয়া হচ্ছে, সেগুলি দেশীয় সংস্থাই হতে হবে।
- ডেটা সেন্টারগুলি তথ্যপ্রযুক্তি মন্ত্রকে নথিভুক্ত হতে হবে।
- এ দেশে পরিষেবা দিতে গেলে বিদেশি সংস্থাগুলিকে ভারতীয় সংস্থার মাধ্যমে দিতে হবে।
সূত্রের খবর, বহুজাতিক সংস্থাকে দেশীয় সংস্থা ডেটা সেন্টার পরিষেবা দিলে, তার মুনাফা করযোগ্য। কর বসবে ভারতীয় গ্রাহককে দেশীয় সংস্থা পরিষেবা দিলেও। বিদেশি সংস্থার সঙ্গে যুক্ত ভারতীয় ডেটা সেন্টার আয়করে কিছু সুবিধা পাবে। রয়েছে আরও শর্ত। বহু বিদেশি সংস্থা ভারতে ডেটা সেন্টার, গ্লোবাল কেপেবিলিটি সেন্টার গড়ে পরিষেবা দিচ্ছে। আরও বিদেশি লগ্নি টানাই লক্ষ্য নির্মলার।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)