E-Paper

সতর্ক করেছিল রিজ়ার্ভ ব্যাঙ্ক, মূল্যবৃদ্ধি আর আর্থিক বৃদ্ধি নিয়ে এ বার সতর্ক করল এডিবি

এডিবি-র রিপোর্টে দাবি, ভারতে খাদ্যপণ্যের দাম কমেছিল। কিন্তু এই অর্থবর্ষে ফের মাথা তুলতে পারে। তাই মূল্যবৃদ্ধির হারও গত বারের তুলনায় দ্বিগুণেরও বেশি চড়ে ছুঁতে পারে ৪.৫%।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১১ এপ্রিল ২০২৬ ০৮:৪২

— প্রতীকী চিত্র।

পশ্চিম এশিয়ার অশান্তি চলতি অর্থবর্ষে ভারতের মূল্যবৃদ্ধি এবং আর্থিক বৃদ্ধিকে ঝুঁকির মুখে দাঁড় করিয়েছে, সতর্ক করেছিল রিজ়ার্ভ ব্যাঙ্ক এবং বিশ্ব ব্যাঙ্ক। শুক্রবার একই ইঙ্গিত দিল এডিবি। জানাল, সংঘাত দীর্ঘায়িত হলে জ্বালানির চড়া দাম, বাণিজ্য সঙ্কট এবং বিদেশ থেকে অর্থ প্রবাহ কমে আসার মতো কারণে সমস্যা তৈরি হতে পারে। তবু ভারতের অভ্যন্তরীণ অর্থনীতি পোক্ত হওয়ার কারণে এই অর্থবর্ষে ৬.৯% আর্থিক বৃদ্ধির সম্ভাবনা দেখা যাচ্ছে। আগামী বছরের অনুমান ৭.৩%।

এডিবি-র রিপোর্টে দাবি, ভারতে খাদ্যপণ্যের দাম কমেছিল। কিন্তু এই অর্থবর্ষে ফের মাথা তুলতে পারে। তাই মূল্যবৃদ্ধির হারও গত বারের তুলনায় দ্বিগুণেরও বেশি চড়ে ছুঁতে পারে ৪.৫%। সে ক্ষেত্রে বড় ভূমিকা নেবে বিশ্ব বাজারে বেড়ে যাওয়া তেলের দাম, দুর্বল টাকা এবং বাড়তে থাকা ধাতুর বর্ধিত মূল্যও। এই অবস্থায় প্রধান চ্যালেঞ্জ ভর্তুকি কমিয়ে আনা এবং সরকারি লগ্নি বাড়িয়ে আর্থিক বৃদ্ধির গতি ধরে রাখার পাশাপাশি দেশের দুর্বল এবং পিছিয়ে পড়া শ্রেণিকে আর্থিক সহায়তা দিয়ে রক্ষা করা।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Indian Economy Economic Growth Reserve Bank of India (RBI) world bank

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy