E-Paper

আগাম ব্যবস্থা নেওয়া জরুরি, উদ্বেগ প্রকাশ করে জানাল রিজ়ার্ভ ব্যাঙ্কের নিবন্ধ

উল্লেখ করা হয়েছে তেলের প্রয়োজন মেটাতে আমদানির উপর নির্ভর করার কথা। সাবধান করে বলা হয়েছে, যুদ্ধ দীর্ঘায়িত হলে তার বিরূপ প্রভাব পড়বে বিশ্ব জুড়েই।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৪ মার্চ ২০২৬ ০৭:৪৬

—প্রতীকী চিত্র।

পশ্চিম এশিয়ার যুদ্ধের জন্য তৈরি হওয়া পরিস্থিতির উপর কড়া নজর রেখে কিছু বিষয়ে ভারতের আগাম ব্যবস্থা নেওয়া জরুরি বলে চলতি মাসে প্রকাশিত রিজ়ার্ভ ব্যাঙ্কের নিবন্ধে বলা হয়েছে। সেখানে দাবি, ভারতে ছড়িয়ে পড়া যুদ্ধের প্রভাবকে নিয়ন্ত্রণ করার জন্যই এটা দরকার। উল্লেখ করা হয়েছে তেলের প্রয়োজন মেটাতে আমদানির উপর নির্ভর করার কথা। সাবধান করে বলা হয়েছে, যুদ্ধ দীর্ঘায়িত হলে তার বিরূপ প্রভাব পড়বে বিশ্ব জুড়েই। নিবন্ধে অবশ্য দাবি, সমস্যা যুদ্ধের আগে থেকেই শুরু হয়েছিল। আমেরিকা জানিয়েছিল, উৎপাদনের ক্ষেত্রে কোনও স্বীকৃত শিল্পনীতি ভাঙা হচ্ছে কি না, তা নিয়ে ভারত-সহ কিছু দেশের ক্ষেত্রে তদন্ত করা হবে। তবে আশ্বাস দেওয়া হয়েছে, ভারতের বিদেশি মুদ্রার ভান্ডার পোক্ত, যা যুদ্ধজনিত সমস্যার মোকাবিলা করতে সক্ষম।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Reserve bank of India Reserve Bank of India (RBI) West Asia Central Government

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy