E-Paper

দেশ জুড়ে বিক্রি বাড়ল প্রায় ১৫০ শতাংশ! রান্নার গ্যাসের আকালে পৌষ মাস ইনডাকশন, মাইক্রোওয়েভের

কলকাতা-সহ পূর্বাঞ্চলের অন্যতম বৃহৎ বৈদ্যুতিন পণ্য বিক্রির চেন রায়পুর ইলেকট্রনিক্সের ডিরেক্টর রাজিন্দর সিংহ রায়পুর বুধবার জানান, ইন্ডাকশন কুকার, এয়ার ফ্রায়ার কিংবা ইলেকট্রিক কেটলির বিক্রি বিরাট বেড়েছে। গত ৪৮ ঘণ্টায় দেড়শ শতাংশের বেশি।

অঙ্কুর সেনগুপ্ত

শেষ আপডেট: ১২ মার্চ ২০২৬ ০৭:৩২

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

রান্নার গ্যাসের আকালে পৌষ মাস ইনডাকশন কুকার বা কুক-টপ, বৈদ্যুতিন কেটলি, মাইক্রোওয়েভ আভেন, এয়ার ফ্রায়ারের। বিক্রেতাদের দাবি, কলকাতা-সহ দেশে কয়েক গুণ বেড়েছে বিক্রিবাটা। গত ৪৮-৭২ ঘণ্টায় গড়ে তা ১৫০% পার।

রায়পুর ইলেকট্রনিক্সের ডিরেক্টর রাজিন্দর সিংহ রায়পুর বুধবার জানান, ইনডাকশন, এয়ার ফ্রায়ার বা ইলেকট্রিক কেটলির চাহিদা বিপুল। ২-৩ মাসের মজুত আছে। ফলে দিন পনেরো সমস্যা হবে না। তবে বিক্রি এই হারে বাড়লে তার পরে জোগানে টান পড়বে। সোদপুরের গ্রেট ইস্টার্ন রিটেলের দাবি, আগে দিনে ৫-৬টি ইনডাকশন বিক্রি হত। এখন ৭৫-৮০টি হচ্ছে। টাটাদের খুচরো চেন ক্রোমার সিইও শিবাশিষ রায় বলেন, ‘‘এক এক জন তিন-চারটিকুক-টপ কিনছেন। বিক্রির হার ১০০ শতাংশের বেশি।’’

বিক্রি বাড়ছে ফ্লিপকার্ট, অ্যামাজ়ন, ব্লিংকিটের মতো নেট বাজারেও। ফ্লিপকার্টের দাবি, ৪-৫ দিনে কুক-টপ এবং আভেনের বিক্রি ৪-৫ গুণ বেড়েছে। দিল্লি, কলকাতা, উত্তরপ্রদেশের বেশ কিছু এলাকায় সর্বাধিক। বৈদ্যুতিন কুকারের সঙ্গে কেটলি, এয়ার ফ্রায়ারের বিক্রি বেড়েছে প্রায় ১০০%। অ্যামাজ়ন জানিয়েছে, ২৪ ঘণ্টায় রান্নার বৈদ্যুতিন পণ্য বিকিয়েছে ২০-২৫ গুণ। বেশ কিছু নেট বাজারে পণ্য ফুরিয়েছে।

বেহালার শর্মিষ্ঠা দত্ত খোসলা ইলেকট্রনিক্সে ইনডাকশন কিনেছেন। বললেন, ‘‘অন্তত ভাত-ডিম-আলু সেদ্ধটুকু করা যাবে।’’ বিক্রেতাদের একাংশের দাবি, চাহিদা বাড়লেও দাম বাড়েনি এখনও। তবে চাঁদনি বা এজ়রা স্ট্রিটে ইনডাকশন ৩০০-৪০০ টাকা বেশি। যেগুলি আগে ৮০০-১০০০ ছিল, এখন ১৫০০ টাকার উপরে।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Gas Cylinders Cooking Gas electronic gadgets Induction Stove Micro Oven

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy