Advertisement
E-Paper

পর্যটক টানতে রাজ্যকে গুরুত্ব দুবাইয়ের সংস্থার

পশ্চিম এশিয়ায় ভারতীয় পর্যটক টানতে এ বার কলকাতা তথা পশ্চিমবঙ্গকে বাড়তি গুরুত্ব দিচ্ছে দুবাইয়ের পর্যটন সংস্থা লামা ট্যুরস। ভারতীয় পর্যটকদের সহজে ভিসা পাওয়ার ব্যবস্থা করতে কলকাতার তপসিয়ায় শাখা অফিস উদ্বোধন করল তারা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০১৬ ০৩:০৪

পশ্চিম এশিয়ায় ভারতীয় পর্যটক টানতে এ বার কলকাতা তথা পশ্চিমবঙ্গকে বাড়তি গুরুত্ব দিচ্ছে দুবাইয়ের পর্যটন সংস্থা লামা ট্যুরস। ভারতীয় পর্যটকদের সহজে ভিসা পাওয়ার ব্যবস্থা করতে কলকাতার তপসিয়ায় শাখা অফিস উদ্বোধন করল তারা।

সোমবার সংস্থার পক্ষ থেকে কুলবন্ত সিংহ জানান, গত বছর শুধু ভারত থেকেই প্রায় দু’লক্ষ মানুষ বিভিন্ন উদ্দেশ্যে সৌদি আরবের নানা স্থানে এসেছেন। সে কারণেই পশ্চিম এশিয়ার দেশগুলিতে লামা ট্যুরস একটি পর্যটন প্যাকেজ আনছে। শুধুমাত্র অত্যাধুনিক হোটেল পরিষেবাই নয়, বিলাসবহুল গাড়ি, বিনোদনের নানা ক্ষেত্রও সহজেই এ বার ভারতীয়দের নাগালে আসতে চলেছে বলে জানান তিনি।

এই উদ্দ্যেশ্যেই ভারতের চারটি প্রথম শ্রেণির মহানগরীতে মঙ্গলবার থেকেই শুরু হচ্ছে পর্যটন সম্মেলন। আগামী অগস্ট মাসে কলকাতাতেও এই সম্মেলন আয়োজিত হতে চলেছে। পশ্চিম এশিয়ার সঙ্গে এ দেশের অর্থনৈতিক এবং সাংস্কৃতিক সম্পর্ক মজবুত করতে পূর্ব ভারতের এই রাজ্যের উপরেই ভরসা করছে এই পর্যটন সংস্থা।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy