Advertisement
E-Paper

নিজের বিশেষ ভাবে সক্ষম শিশু সন্তানকে খুন! অভিযোগে মেমারি থেকে গ্রেফতার এক ব্যক্তি

বুধবার নিজের ছেলেকে দিঘির পাড়ে নিয়ে গিয়ে শ্বাসরোধ করে খুন করে সেখানেই দেহ ফেলে রেখে চলে আসেন ধৃত।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ মার্চ ২০২৬ ০২:০৫
—প্রতিনিধিত্বমূলক ছবি।

—প্রতিনিধিত্বমূলক ছবি।

বিশেষ ভাবে সক্ষম সন্তানকে শ্বাসরোধ করে খুন করার অভিযোগে গ্রেফতার এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার মেমারির মণ্ডলগ্রামে। ধৃত মৃত শিশুর বাবা সোনালাল মাণ্ডি।

সূত্রের খবর, জন্ম থেকে বিশেষ ভাবে সক্ষম ওই শিশুকে দেখাশোনা করতে ‘অসুবিধা’ হচ্ছিল পরিবারের। ওই শিশুর জন্মের পর তার মায়ের মৃত্যু হওয়ায় তাকে লালনপালন করাটা ‘বোঝা’ হয়ে দাঁড়ায় বাবা সোনালালের। প্রথমে বহু বার অনাথে আশ্রমে পাঠানোর চেষ্টা করে অসফল হন তার বাবা। তাই বুধবার নিজের ছেলেকে দিঘির পাড়ে নিয়ে গিয়ে শ্বাসরোধ করে খুন করে সেখানেই দেহ ফেলে রেখে চলে আসেন ধৃত। পরের দিন সকালে দিঘির পাড়ে শিশুর দেহ পড়ে থাকেতে দেখেন গ্রামবাসীরা। দ্রুত তাঁরা মেমারি থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিক্যাল কলেজে পাঠায়।

প্রাথমিক তদন্তে নেমে মৃত শিশুর বাবাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি খুন করার কথা স্বীকার করে নেন। ঘটনার সরেজমিনে তদন্তে নেমেছে মেমারি থানার পুলিশ।

Memari Specially Abled
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy