E-Paper

চার দিনের লেনদেনে রক্তাক্ত শেয়ার বাজার, ভারত ছাড়ল ২১ হাজার কোটির বিদেশি লগ্নি

এর আগে ২০২৫ সালে ভারতে মোট ১.৬৬ লক্ষ কোটি টাকার শেয়ার বিক্রি করেছিল ওই সব বিদেশি লগ্নিকারী সংস্থা। যা এখনও পর্যন্ত কোনও এক বছরে বিদেশি পুঁজি প্রত্যাহারের নজির। ২০২৪ সালে তারা ঢেলেছিল ৪২৭ কোটি।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৯ মার্চ ২০২৬ ০৮:২৮

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

আমেরিকা-ইজ়রায়েলের ইরানে হামলা এবং তেহরানের পাল্টা আক্রমণে জেরে অনিশ্চয়তা বাড়ছে শেয়ার বাজারে। আর সেই দোলাচলই ভারত থেকে বিমুখ করে তুলেছে বিদেশি লগ্নিকারী সংস্থাগুলিকে। যার ফল স্বরূপ গত সপ্তাহের চারটি লেনদেনে (মঙ্গলবার দোলে বাজার বন্ধ ছিল) এ দেশের শেয়ার থেকে তুলে নিয়েছে ২১,০০০ কোটি টাকা তারা। বিশেষজ্ঞেরা বলছেন, পশ্চিম এশিয়ার যুদ্ধ তো রয়েইছে। তার উপরে আমেরিকায় মূল্যবৃদ্ধি মাথা তুলেছে বলে খবর এসেছে, ধাক্কা খাচ্ছে কাজের বাজার। সে দেশের অর্থনীতি অস্থির হলে তার প্রভাব বিশ্ব বাজারেও পড়ার সম্ভাবনা। এই সব কারণেই অনিশ্চয়তা গ্রাস করছে লগ্নিকারীদের।

এর আগে ২০২৫ সালে ভারতে মোট ১.৬৬ লক্ষ কোটি টাকার শেয়ার বিক্রি করেছিল ওই সব বিদেশি লগ্নিকারী সংস্থা। যা এখনও পর্যন্ত কোনও এক বছরে বিদেশি পুঁজি প্রত্যাহারের নজির। ২০২৪ সালে তারা ঢেলেছিল ৪২৭ কোটি। জানুয়ারিতে আমেরিকার ভেনেজ়ুয়েলা আক্রমণ এবং তাদের প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেফতার করে নিউ ইয়র্কে নিয়ে আসার পরে অস্থিরতা তৈরি হয় বাজারে। নতুন বছরের প্রথম মাসে ভারত ছাড়ে ৩৫,৯৬২ কোটি টাকার বিদেশি পুঁজি। ফেব্রুয়ারিতে অবশ্য ভারত-আমেরিকার মধ্যে বাণিজ্য চুক্তিতে অগ্রগতির ঘোষণায় এ দেশের বাজারে ফেরে বিদেশি লগ্নিকারী সংস্থাগুলি। ঢালে ২২,৬১৫ কোটি টাকা। ১৭ মাসে যা ছিল সর্বাধিক।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Share Market Indian Economy Stock Market West Asia US-Israel vs Iran

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy