E-Paper

নামমাত্র কমল বেকারত্ব, উদ্বেগ বাড়িয়ে থাকল পাঁচ শতাংশের উপরেই

বেকারত্ব কমেছে নামমাত্র। বরং দেশের কাজের বাজার নিয়ে উদ্বেগ বহাল রেখে এ বারও তা ৫ শতাংশের উপরেই, যা যথেষ্ট চড়া।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৫ ০৮:৫৮
—প্রতিনিধিত্বমূলক ছবি।

—প্রতিনিধিত্বমূলক ছবি।

দেশে বেকারত্ব ক্রমশ কমছে বলে দাবি করল কেন্দ্র। সোমবার সরকারি সমীক্ষা জানাল, ১৫ বছর এবং তার বেশি বয়সিদের মধ্যে অগস্টে বেকারত্ব দাঁড়িয়েছে ৫.১%। যা জুলাইয়ের ৫.২% থেকে কম। এই নিয়ে টানা দু’মাস তা কমল। মে এবং জুনে ছিল ৫.৬%। এপ্রিলে বেকারত্ব ছিল ৫.১%।

সংশ্লিষ্ট মহলের বক্তব্য, বেকারত্ব কমেছে নামমাত্র। বরং দেশের কাজের বাজার নিয়ে উদ্বেগ বহাল রেখে এ বারও তা ৫ শতাংশের উপরেই, যা যথেষ্ট চড়া। অনেকেরই দাবি, মোদীসরকার বুঝতে পারছে কর্মসংস্থানে বড় ঘাটতি রয়ে গিয়েছে এবং তা দেশের উন্নতির পথে অন্যতম বাধা। তাই তারা উৎপাদন ভিত্তিক আর্থিক উৎসাহ প্রকল্পের ধাঁচে কর্মসংস্থান ভিত্তিক উৎসাহ প্রকল্প এনেছে।

কেন্দ্রের হিসাব অবশ্য বলছে, কাজের বাজারের যেমন উন্নতি হচ্ছে, তেমনই আরও বেশি মানুষ চাকরি খুঁজতে নামছেন। পুরুষদের ক্ষেত্রে অগস্টে বেকারত্বের হার ৫%, পাঁচ মাসে সর্বনিম্ন। শহরাঞ্চলে তা জুলাইয়ের ৬.৬% থেকে কমে হয়েছে ৫.৯%। গ্রামে আরও কম, ৪.৫%। চার মাসের সবচেয়ে নীচে। সার্বিক ভাবেই গ্রামাঞ্চলে বেকারত্বের হার তিন মাস টানা নেমে হয়েছে ৫.১%। শহরে এবং গ্রামে মহিলা কর্মীর সংখ্যাও গত দু’মাস ধরে বাড়ছে।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Unemployment

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy