E-Paper

বছরের প্রথম তিন মাসে বিক্রি কমল প্রায় সাত শতাংশ, যুদ্ধের প্রভাব এ বার আবাসনেও

শনিবার অর্থ মন্ত্রকের মার্চের মাসিক রিপোর্ট জানিয়েছে, অনাবাসী ভারতীয়দের বড় অংশ পশ্চিম এশিয়ায় বসবাস করেন। রিজ়ার্ভ ব্যাঙ্কের তথ্য বলছে বিদেশ থেকে ভারতে যে টাকা অনাবাসীরা পাঠান, তার অন্তত ৩৫% আসে এই অঞ্চল থেকে। যুদ্ধের কারণে এই টাকা আসা কমেছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ মার্চ ২০২৬ ০৮:৪৭

—প্রতীকী চিত্র।

পশ্চিম এশিয়ার যুদ্ধ থাবা বসাচ্ছে ভারতের আবাসনের বাজারেও। উপদেষ্টা অ্যানারকের সমীক্ষা বলছে, সংঘর্ষ চলায় বছরের প্রথম তিন মাসে (জানুয়ারি-মার্চ) দেশের সাতটি বড় শহরে আবাসন বিক্রি কমেছে ৭%। অক্টোবর-ডিসেম্বরে বিক্রি হয়েছিল ১.০৯ লক্ষ। পরের তিন মাসে হয়েছে প্রায় ১.০১ লক্ষ। তবে অপর উপদেষ্টা নাইট ফ্র্যাঙ্কের দাবি, জানুয়ারির তুলনায় ফেব্রুয়ারিতে কলকাতায় বেড়েছে ফ্ল্যাট-বাড়ি বিক্রি। নথিভুক্ত হয়েছে ৪৯৭৪টি। বৃদ্ধির হার ৬৩%।

শনিবার অর্থ মন্ত্রকের মার্চের মাসিক রিপোর্ট জানিয়েছে, অনাবাসী ভারতীয়দের বড় অংশ পশ্চিম এশিয়ায় বসবাস করেন। রিজ়ার্ভ ব্যাঙ্কের তথ্য বলছে বিদেশ থেকে ভারতে যে টাকা অনাবাসীরা পাঠান, তার অন্তত ৩৫% আসে এই অঞ্চল থেকে। যুদ্ধের কারণে এই টাকা আসা কমেছে।

অ্যানারকের চেয়ারম্যান অনুজ পুরী বলেন, ‘‘পশ্চিম এশিয়ায় বসবাসকারী অনাবাসীদের বড় অংশ ভারতে আবাসন ক্ষেত্রে টাকা ঢালেন। যুদ্ধে সেই লগ্নি বন্ধ। যার প্রভাব পড়েছে বিক্রিতে।’’ তাঁর দাবি, এই সংঘর্ষে বিশ্ব তথা ভারতের অর্থনীতিতে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে এবং যে ভাবে জ্বালানি ও নির্মাণের কাঁচামালের খরচ বেড়েছে, সে কারণে দেশীয় ক্রেতারাও সতর্ক ভাবে পা ফেলছেন। সেটাও আবাসন বিক্রিতে ধাক্কা দিয়েছে।

যদিও নাইট ফ্র্যাঙ্কের চেয়ারম‍্যান শিশির বৈজল জানাচ্ছেন, কলকাতায় আবাসন বিক্রির প্রবণতা ইতিবাচক। সাধ‍্যের আবাসন (৬০০-৭৫০ বর্গফুট) যত বেশি বিক্রি হবে, ততই এই ক্ষেত্রের লাভ হবে। একই মত ক্রেডাই ওয়েস্ট বেঙ্গলের সভাপতি সুশীল মোহতার।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Housing Sector West Asia Indian Economy Indian Market US-Israel vs Iran

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy