ধীরে-ধীরে কাটছে আর্থিক দৈন্যদশা। পায়ের তলার জমি শক্ত করতে সম্প্রসারিত হচ্ছে ব্যবসা। তারই অঙ্গ হিসেবে পশ্চিমবঙ্গে পরিষেবা বিস্তার করতে নেমেছে ভোডাফোন আইডিয়া (ভি)। কলকাতা এবং শিলিগুড়ির পরে এ বার মালদহ, হলদিয়া এবং বহরমপুরে ৫জি পরিষেবা চালু করল সংস্থা। আগামী মাসে চালু হবে দুর্গাপুর, আসানসোল, হাবড়া-অশোকনগর, বর্ধমান, খড়্গপুর, গ্যাংটক, দার্জিলিং-এ। যদিও জিয়ো এবং এয়ারটেল গোটা রাজ্যে এই পরিষেবা চালু করেছে বছর দেড়েক আগেই। ভি-র কর্তা শোভন মুখোপাধ্যায় বলেন, ‘‘সারা রাজ্যে আমরা ধীরে-ধীরে ৫জি পরিকাঠামো তৈরি করছি। এমন জায়গায় এই পরিষেবা দিচ্ছি, যেখানে চাহিদা প্রবল। আসানসোল ও দুর্গাপুরের মতো শিল্পাঞ্চল, হলদিয়ার মতো বন্দর ও বাণিজ্যিক হাব এবং দার্জিলিং ও গ্যাংটকের মতো প্রথম সারির পর্যটন কেন্দ্রগুলিতে ডেটার ক্রমবর্ধমান চাহিদার কথা মাথায় রেখেই পরিকাঠামো তৈরি করা হচ্ছে। আশা করছি খুব দ্রুত রাজ্যের বিভিন্ন অঞ্চলে এই পরিষেবা চালু হয়ে যাবে।’’ তবে শুধু পশ্চিমবঙ্গ বা কলকাতা নয়, দেশের বিবিধ সার্কলে এ ভাবেই ধাপে-ধাপে ৫জি চালু করা হচ্ছে, জানান শোভন।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)