Advertisement
E-Paper

টুকরো খবর

দাম কমলো পেট্রোলের। চলতি মাসে এ নিয়ে দু’বার। মঙ্গলবার রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা ইন্ডিয়ান অয়েল (আইওসি) জানিয়েছে, লিটার পিছু দর ৭০ পয়সা কমাচ্ছে তারা। কলকাতায় কর যোগ করার পর পেট্রোলের দাম কমছে ৮৮ পয়সা। দাঁড়াচ্ছে ৭৯.২৫ টাকা। মঙ্গলবার মধ্যরাত্রি থেকেই নয়া দর কার্যকর হবে। তবে গত বারের মতো এ বারও ডিজেলের দামে কোনও পরিবর্তন করেনি সংস্থাটি। আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের দামের অভিমুখ নীচের দিকে।

শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০১৪ ০৩:৫৫

পেট্রোল কমলো ৮৮ পয়সা

সংবাদ সংস্থা • নয়াদিল্লি

দাম কমলো পেট্রোলের। চলতি মাসে এ নিয়ে দু’বার। মঙ্গলবার রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা ইন্ডিয়ান অয়েল (আইওসি) জানিয়েছে, লিটার পিছু দর ৭০ পয়সা কমাচ্ছে তারা। কলকাতায় কর যোগ করার পর পেট্রোলের দাম কমছে ৮৮ পয়সা। দাঁড়াচ্ছে ৭৯.২৫ টাকা। মঙ্গলবার মধ্যরাত্রি থেকেই নয়া দর কার্যকর হবে। তবে গত বারের মতো এ বারও ডিজেলের দামে কোনও পরিবর্তন করেনি সংস্থাটি। আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের দামের অভিমুখ নীচের দিকে। পাশাপাশি, দেশেও ডলারের সাপেক্ষে টাকার দর বেড়েছে। আর এই দুই কারণেই পেট্রোলের দাম কমানো হয়েছে বলে জানিয়েছে আইওসি।

Advertisement

ব্যবসার হাতবদল

সংবাদ সংস্থা • ওয়াশিংটন

মার্কিন সংস্থা মোটোরোলা সলিউশন্স-এর এন্টারপ্রাইজ ব্যবসা কিনে নিচ্ছে ওই দেশেরই আর এক সংস্থা জেব্রা টেকনোলজিস। হস্তান্তরের অঙ্ক ৩৪৫ কোটি ডলার (২১,০৪৫ কোটি টাকা)। এই ব্যবসায় সরকার ও বিশ্ব জুড়ে বিভিন্ন বাণিজ্যিক সংস্থাকে প্রযুক্তি নির্ভর নানা ধরনের পরিষেবা দেয় মোটোরোলা। এ বার যা কিনে নিয়ে বিশ্বের অন্যতম প্রযুক্তি নির্ভর পরিষেবা সরবরাহকারী হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে চাইছে জেব্রা। সংস্থাটি শপিং মল, হাসপাতাল ইত্যাদি জায়গায় বিভিন্ন পণ্য বা সম্পদে ব্যবহৃত বারকোড ও স্মার্ট ট্যাগের মতো প্রযুক্তি-পরিষেবা দিয়ে থাকে। এই হাতবদলের বিষয়টিতে সায় দিয়েছে দুই সংস্থার পরিচালন পর্ষদই। তবে সংশ্লিষ্ট নিয়ন্ত্রকের ছাড়পত্র পাওয়া এখনও বাকি।

ডিজিসিএ-র নির্দেশ

কোনও ভারতীয় বিমান পরিবহণ সংস্থায় পরিচালন ব্যবস্থার নিয়ন্ত্রণ বিদেশি সংস্থার হাতে থাকা চলবে না বলে জানাল বিমান পরিবহণ নিয়ন্ত্রক ডিজিসিএ। বিদেশি বিমান পরিবহণ বা অন্য যে কোনও বিদেশি সংস্থার জন্যই এই নিয়ম প্রযোজ্য। এই নির্দেশের প্রভাব জেট-এতিহাদ চুক্তি এবং টাটা-সিঙ্গাপুর এয়ারলাইন্স বা এয়ার-এশিয়ার মতো নতুন সংস্থার উপর পড়তে পারে বলে বিশেষজ্ঞদের অভিমত।

নতুন বিমান ভাড়া

বিমানের টিকিটে মূল দামের সঙ্গে জ্বালানি বাবদ নেওয়া (ফুয়েল) সারচার্জের অঙ্ক মিশিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল স্পাইসজেট, ইন্ডিগোর মতো কম খরচের বিমান পরিষেবা সংস্থাগুলি। তাদের দাবি, ভাড়ার বিষয়টিতে আরও স্বচ্ছতা আনতেই এই উদ্যোগ।

খরচ বাঁচাতে প্রস্তাব ও এন জি সি-কে

কৃষ্ণা গোদাবরী অববাহিকা থেকে গ্যাস সরবরাহের ক্ষেত্রে ৮০ কোটি ডলার বাঁচাতে পারে ওএনজিসি। এ জন্য তাদের রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজের পরিকাঠামো ব্যবহার করতে হবে। সম্প্রতি এক খসড়া রিপোর্টে এ কথা জানিয়েছে আকের সলিউশন্স। তথ্যপ্রযুক্তিগত সুযোগ-সুবিধা এবং খরচ কমানোর রাস্তা খুঁজতে গত জুলাইয়ে নরওয়ের এই সংস্থাকে নিয়োগ করেছিল ওএনজিসি। আকের সলিউশন্সের দাবি, কিছু ক্ষেত্রে আরআইএলের পরিকাঠামো ব্যবহার করে ৭০-৮০ কোটি ডলার পর্যন্ত বাঁচাতে পারবে ওএনজিসি। আবার সে ক্ষেত্রে প্রসেসিং চার্জ হিসেবে টাকা পাবে আরআইএল।

নতুন নিয়োগ

অরবিন্দ মায়ারাম নতুন অর্থসচিব নিযুক্ত হয়েছেন। তিনি আগে কেন্দ্রের আর্থিক বিষয়ক সচিব ছিলেন।

দেশের বাজারে পা রাখল মার্সিডিজ জিএল-৬৩ এএমজি। মঙ্গলবার
মুম্বইয়ে এই এসইউভি-র প্রদর্শনে মার্সিডিজ-বেঞ্জ ইন্ডিয়ার ম্যানেজিং
ডিরেক্টর এবং সিইও এবেরহার্ড কার্ন। ছবি: পিটিআই।

আসুস-এর ফোনপ্যাড ৭ ডুয়াল সিম ট্যাবলেট। মঙ্গলবারই তা এল এ দেশে।
প্রদর্শনে ভারতে সংস্থার প্রধান পিটার চ্যাং (বাঁ দিকে)। ছবি: পিটিআই।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy