Advertisement
E-Paper

টুকরো খবর

দেশের ঝিমিয়ে থাকা বাজারে শুধু ছাড়ে আর চিঁড়ে ভিজছে না। আবার আনকোরা গাড়িও বাজারে আনতে সময় লাগে। তাই এই শ্লথ বাজারে ব্যবসা বাড়াতে এখন চালু গাড়িরই নতুন সংস্করণ রাস্তায় নামাতে উদ্যোগী হয়েছে হুন্ডাই, মহীন্দ্রার মতো বিভিন্ন সংস্থা। হুন্ডাইয়ের ‘ইয়ন’ চলত ০.৮ লিটারের ইঞ্জিনে। মঙ্গলবার সংস্থা জানিয়েছে, এক লিটার ইঞ্জিনের নয়া গাড়িও এনেছে তারা। কলকাতায় দাম ৩.৯৪ লক্ষ টাকা।

শেষ আপডেট: ০৭ মে ২০১৪ ০২:০২

ব্যবসা বাড়াতে গাড়ি সংস্থার কৌশল
নিজস্ব প্রতিবেদন

দেশের ঝিমিয়ে থাকা বাজারে শুধু ছাড়ে আর চিঁড়ে ভিজছে না। আবার আনকোরা গাড়িও বাজারে আনতে সময় লাগে। তাই এই শ্লথ বাজারে ব্যবসা বাড়াতে এখন চালু গাড়িরই নতুন সংস্করণ রাস্তায় নামাতে উদ্যোগী হয়েছে হুন্ডাই, মহীন্দ্রার মতো বিভিন্ন সংস্থা। হুন্ডাইয়ের ‘ইয়ন’ চলত ০.৮ লিটারের ইঞ্জিনে। মঙ্গলবার সংস্থা জানিয়েছে, এক লিটার ইঞ্জিনের নয়া গাড়িও এনেছে তারা। কলকাতায় দাম ৩.৯৪ লক্ষ টাকা। মহীন্দ্রা আবার তাদের স্যাংইয়ং ব্র্যান্ডের রেক্সটন গাড়িটিতে নতুন সুবিধা যোগ করে ‘আরএক্স৬’ বাজারে এনেছে। নতুন গাড়ি ‘মোভাস’ বাজারে এনেছে টাটা মোটরসও। যার সঙ্গে সুমো-গ্র্যান্ডের মিল পাচ্ছে সংশ্লিষ্ট মহল।

Advertisement

ফোনে গ্যাস বুকিং
নিজস্ব সংবাদদাতা • দিনহাটা

টেলিফোনে রান্নার গ্যাসের সিলিন্ডার বুকিং করাতে পারবেন দিনহাটার গ্রাহকরা। মঙ্গলবার দিনহাটার মহকুমা শাসকের দফতরে এক বৈঠকে ওই সিদ্ধান্ত নেওয়া হয়। প্রশাসন সূত্রে জানা যায়, বৈঠকে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, পুলিশ, প্রশাসন, গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা ছাড়া নাগরিক মঞ্চের কর্তারা উপস্থিত ছিলেন। ওই বৈঠকে নাগরিক মঞ্চের তরফে ফোনে গ্রাহকদের সিলিন্ডার বুকিংয়ের সুযোগ দেওয়ার আর্জি জানানো হলে ফোনে বুকিং করার সিদ্ধান্ত হয়েছে। মহকুমাশাসক কাজল সাহা বলেন, “ফোনে রান্নার গ্যাস সিলিন্ডার বুকিংয়ের সুবিধে চলতি মাসে শুরু হবে। সরবরাহকারীদের তরফে মাইকে প্রচার চালানো হবে।” দিনহাটা নাগরিক মঞ্চের আহ্বায়ক জয়গোপাল ভৌমিক বলেন, “ফোনে বুকিংয়ের সুবিধে চালু হলে মহকুমার ১৭ হাজার গ্রাহক উপকৃত হবেন।”

দশ বছরে অ্যাকাউন্ট

এ বার বয়স দশ বছর পেরোলেই ব্যাঙ্কে স্বাধীন ভাবে সেভিংস অ্যাকাউন্ট খুলতে ও লেনদেন করতে পারবে কোনও অপ্রাপ্তবয়স্ক। মিলবে চেকবই, এটিএম বা ডেবিট কার্ড-সহ সমস্ত সুবিধাও। মঙ্গলবার এ কথা জানিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক।

ইন্ডিগোর ঘোষণা

একই পিএনআর নম্বরে পরিবারের ৪ বা তার বেশি সদস্য দেশের ভিতর উড়ানে টিকিট কাটলে, ২৫% পর্যন্ত ছাড় দেবে ইন্ডিগো। শর্তসাপেক্ষে ব্রিটেনে ছ’মাসের ভিসা খরচের সমান ছাড় দেবে ব্রিটিশ এয়ারওয়েজও।

কর ফাঁকি রুখতে

কর ফাঁকি রুখতে আর্থিক উপদেষ্টা সংগঠন ওইসিডি-র মঞ্চে চুক্তি সই করল ভারত-সহ ৪৭টি দেশ। ব্যাঙ্কের তথ্য আদানপ্রদানের জন্যই চুক্তি।

পণ্য বাজারের বিধি

এনএসইএল কেলেঙ্কারির পর পণ্য বাজারের মালিকানা সংক্রান্ত বিধি ঢেলে সাজল নিয়ন্ত্রক এফএমসি। জানাল, অন্তত ৫১% শেয়ার থাকবে সাধারণ লগ্নিকারীর হাতে। থাকবে না প্রোমোটার ও অ্যাঙ্কর ইনভেস্টর।


বার্কশায়ার হ্যাথওয়ের শেয়ারহোল্ডারদের বার্ষিক সভার ফাঁকে টেবিল টেনিসে মজে সংস্থাটির কর্ণধার
ওয়ারেন বাফে (বাঁ দিকে)। সঙ্গী মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা ও বাফের সংস্থার বোর্ড-সদস্য বিল গেটস।
বিশ্বসেরা ধনকুবেরদের তালিকায় এঁরা দীর্ঘ দিন রয়েছেন। কাঁধে কাঁধ মিলিয়ে লড়ছেন ধনীদের অর্থ সামাজিক
উন্নয়নে কাজে লাগাতে। সম্প্রতি তাঁদের যুগলবন্দী দেখা গেল টেবিল টেনিসের বোর্ডেও। ছবি: এপি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy