Advertisement
E-Paper

টুকরো খবর

কর্মীদের কম দামে শেয়ার দেওয়ার কথা জানাল ন্যাশনাল ফার্টিলাইজার্স (এনএফএল)। তারা জানিয়েছে, আবেদনে যোগ্য ও ইচ্ছুক কর্মীদেরই শেয়ার দেবে তারা। প্রতি শেয়ারের দাম ২৫.৬৫ টাকা। যা বর্তমান দরের (সোমবার ছিল ৩৪.৮৫ টাকা) চেয়ে অনেকটাই কম। ৩১ মে পর্যন্ত আবেদন করা যাবে।

শেষ আপডেট: ২৭ মে ২০১৪ ০২:৫৯

এনএফএল শেয়ার

সংবাদ সংস্থা • নয়াদিল্লি

কর্মীদের কম দামে শেয়ার দেওয়ার কথা জানাল ন্যাশনাল ফার্টিলাইজার্স (এনএফএল)। তারা জানিয়েছে, আবেদনে যোগ্য ও ইচ্ছুক কর্মীদেরই শেয়ার দেবে তারা। প্রতি শেয়ারের দাম ২৫.৬৫ টাকা। যা বর্তমান দরের (সোমবার ছিল ৩৪.৮৫ টাকা) চেয়ে অনেকটাই কম। ৩১ মে পর্যন্ত আবেদন করা যাবে।

Advertisement

লাগাতার ধর্মঘটের ডাক রাজ্য বিদ্যুৎ ঠিকাদার সমিতির

নিজস্ব সংবাদদাতা: বেতন কাঠামো বদলের দাবিতে আগামী ৩০ মে থেকে লাগাতার ধর্মঘটের ডাক দিল রাজ্য বিদ্যুৎ ঠিকাদার সমিতি। তাদের অধীনে থাকা প্রায় ২০ হাজার কর্মীই প্রতিদিন বিদ্যুতের লাইন মেরামত-সহ বিভিন্ন ধরনের রক্ষণাবেক্ষণের কাজ করেন। ফলে ধর্মঘটের সময় রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থা এলাকায় পরিষেবা ব্যাহত হতে পারে বলে আশঙ্কা। সমিতির সাধারণ সম্পাদক নীহারকান্তি রক্ষিতের দাবি, বার বার আবেদন করা সত্ত্বেও বণ্টন কর্তৃপক্ষ ঠিকা কর্মীদের দৈনিক মজুরি বাড়াচ্ছেন না। সরকারি নিয়মে যে মজুরি পাওয়ার কথা, তার থেকেও কম টাকা দেওয়া হচ্ছে। তাই ধমর্ঘটের পথে হাঁটছেন তাঁরা। বণ্টন কর্তৃপক্ষ জানিয়েছেন, সমিতির পক্ষ থেকে মজুরি বাড়ানোর আবেদন জানানো হয়েছে। তাঁরা বিষয়টি বিবেচনা করে দেখছেন।

শীর্ষ ব্যাঙ্কের নির্দেশ

ব্যাঙ্ক নয় এমন যে কোনও আর্থিক প্রতিষ্ঠান অধিগ্রহণ করতে এখন থেকে রিজার্ভ ব্যাঙ্কের লিখিত অনুমতি নিতে হবে। একই সঙ্গে ওই ধরনের সংস্থাগুলির মধ্যে সংযুক্তির জন্যও শীর্ষ ব্যাঙ্কের সায় প্রয়োজন হবে বলে সোমবার এক নির্দেশে জানিয়েছে তারা। এ দিকে, রিজার্ভ ব্যাঙ্কের ভুয়ো ওয়েবসাইট খুলে সাধারণ লগ্নিকারীদের প্রতারণা করা হচ্ছে বলেও এ দিন সতর্ক করেছে শীর্ষ ব্যাঙ্ক। ওই সাইটের মাধ্যমে রিজার্ভ ব্যাঙ্কে টাকা রাখতে বলা হচ্ছে। এতে সাধারণ লগ্নিকারীরা ক্ষতিগ্রস্ত হতে পারেন বলে জানিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক।

ডিয়াজিও-কে ছাড়পত্র

খোলা বাজার থেকে ইউনাইটেড স্পিরিটসের অতিরিক্ত ২৬% শেয়ার কিনতে সেবি-র সায় পেল ডিয়াজিও। সংস্থাটির মালিকানা নিতে এ নিয়ে দ্বিতীয় বার খোলা বাজার থেকে শেয়ার কেনার প্রস্তাব দিয়েছিল তারা। প্রস্তাবিত লগ্নি ১১,৪৪৯ কোটি টাকা।

পড়ল টাকার দর

সোমবার ১৯ পয়সা পড়ল টাকা। ডলার পৌঁছল ৫৮.৭১ টাকায়। গত এক মাসে এক দিনে এতটা পড়েনি টাকা। এ দিকে, শীর্ষ ব্যাঙ্ক জানিয়েছে গত অর্থবর্ষে বিদেশি মুদ্রা ভাণ্ডার বেড়েছে ১৫৫০ কোটি ডলার।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy