Advertisement
E-Paper

টুকরো খবর

লগ্নির স্বাভাবিক নিয়ম মেনেই শেয়ার বাজার পড়ার সুযোগে বাড়ছে সোনা। শুক্রবারও সেনসেক্স পড়েছে ৯৬.২৯ পয়েন্ট। বাজার বন্ধের সময় দাঁড়িয়েছে ২৫১০৫.৫১ অঙ্কে। এই নিয়ে টানা তিন দিন পড়ল বাজার। বাজার পড়ার এই দিনে বেড়েছে সোনার দাম।

শেষ আপডেট: ২১ জুন ২০১৪ ০২:২০

পড়ছে সূচক, বাড়ছে সোনা

নিজস্ব সংবাদদাতা • কলকাতা

লগ্নির স্বাভাবিক নিয়ম মেনেই শেয়ার বাজার পড়ার সুযোগে বাড়ছে সোনা। শুক্রবারও সেনসেক্স পড়েছে ৯৬.২৯ পয়েন্ট। বাজার বন্ধের সময় দাঁড়িয়েছে ২৫১০৫.৫১ অঙ্কে। এই নিয়ে টানা তিন দিন পড়ল বাজার। বাজার পড়ার এই দিনে বেড়েছে সোনার দাম। যাকে লগ্নির স্বাভাবিক নিয়ম বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কারণ, সাধারণত বাজার পড়লে সোনায় টাকা ঢালার ঝোঁক বাড়ে। এ বার তাতে ইন্ধন জুগিয়েছে ইরাকের জঙ্গি সমস্যা। যেহেতু যুদ্ধের পরিস্থিতি তৈরি হলে সাধারণত ব্যাঙ্ক বা শেয়ার বাজারের থেকে সোনায় লগ্নিকেই বেশি নিরাপদ মনে করেন বিনিয়োগকারীরা। তাঁরা মনে করেন, টালমাটাল পরিস্থিতিতে বাজার পড়তে পারে। ঔজ্জল্য হারাতে পারে ডলার। কিন্তু সোনা বিশ্বস্ত থাকে। এই কারণে এ দিন আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স সোনার দাম বেড়েছে। কলকাতাতেও প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম এক লাফে বেড়ে গিয়েছে ৬০০ টাকা। বেড়েছে রুপোও। এ দিকে, বাজারের সঙ্গে তাল মিলিয়ে কমেছে টাকার দরও। ডলারের সাপেক্ষে তা আগের দিনের থেকে ১০ পয়সা পড়ে হয়েছে ৬০.১৮ টাকা।

Advertisement

বাজেটে নতুন করে বাড়তি মূলধন নয় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে

সংবাদ সংস্থা • নয়াদিল্লি

বাজেটে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিকে নতুন করে কোনও বাড়তি মূলধন জোগানোর সম্ভাবনা খারিজ করে দিলেন কেন্দ্রীয় আর্থিক পরিষেবা সচিব জি এস সাঁধু। তবে খুব প্রয়োজন পড়লে এর ব্যতিক্রম হতে পারে বলেও এ দিন ইঙ্গিত দিয়েছেন তিনি। পাশাপাশি, রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিতে সরকারের অংশীদারি নিয়ে বাজেটের আগেই সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলেও তাঁর ইঙ্গিত। এ দিকে আবার, চলতি অর্থবর্ষে কেন্দ্রের কাছে ২ হাজার কোটি টাকা মূলধন চাইল ব্যাঙ্ক অব ইন্ডিয়া। এ বছর তাদের ৪,৫০০ কোটি টাকা প্রয়োজন। তার মধ্যে ওই পরিমাণ অর্থ চাওয়া হয়েছে বলে জানান ব্যাঙ্কটির কর্ণধার ভি আর আইয়ার। গত বছরই ব্যাঙ্কটিকে ১ হাজার কোটি দেয় কেন্দ্র।

মাল্যকে ডাকবে ইউনাইটেড ব্যাঙ্ক

সংবাদ সংস্থা • কলকাতা

ইচ্ছাকৃত ভাবে ব্যাঙ্কের থেকে নেওয়া ঋণ ফেরত না-দেওয়ার অভিযোগের কারণে বিজয় মাল্যকে ‘উইলফুল ডিফল্টার’ হিসেবে ঘোষণা করবে ইউনাইটেড ব্যাঙ্ক। তবে তার আগে আত্মপক্ষ সমর্থনের জন্য মাল্যকে ব্যাঙ্কের পরিচালন পর্ষদের সামনে হাজিরার নির্দেশ দিতে চলেছে তারা। চলতি মাসেই এ নিয়ে চিঠি পাঠাবে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কটি।

ইমামির উদ্যোগ

এ বার মহিলাদের ব্যক্তিগত ব্যবহারের পণ্যের বাজারে পা রাখল ইমামি। মুম্বই ভিত্তিক সংস্থা রয়্যাল হাইজিন কেয়ারের থেকে ‘শি কমফর্ট’ স্যানিটারি ন্যাপকিন ব্র্যান্ডটি কিনে নিতে চুক্তি করার কথা জানাল এই ভোগ্যপণ্য প্রস্তুতকারক।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy