Advertisement
E-Paper

দেওয়াল দখলের পরে নজর আস্ত রান্নাঘরে

শুরু হয়েছিল দেওয়াল দখল দিয়ে। ব্যবসা বাড়াতে এ বার আস্ত রান্নাঘর ‘কব্জা’ করতে চায় কুচিনা। সেই লক্ষ্যেই চিমনি, মডিউলার কিচেনের পরে টোস্টার, ব্লেন্ডার, ইন্ডাকশন ওভেনের মতো ছোট যন্ত্র আনতে চলেছে তারা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ জানুয়ারি ২০১৬ ০২:২৩

শুরু হয়েছিল দেওয়াল দখল দিয়ে। ব্যবসা বাড়াতে এ বার আস্ত রান্নাঘর ‘কব্জা’ করতে চায় কুচিনা। সেই লক্ষ্যেই চিমনি, মডিউলার কিচেনের পরে টোস্টার, ব্লেন্ডার, ইন্ডাকশন ওভেনের মতো ছোট যন্ত্র আনতে চলেছে তারা।

কলকাতার সংস্থাটির দাবি, এই ধরনের বেশ কিছু পণ্য বাজারে পা রাখবে চলতি বছরে। আসবে এমন চিমনিও, যেখানে লাগানো থাকবে টিভি। যাতে খুন্তি নাড়তে গিয়ে সিরিয়াল বা সিনেমার ‘জরুরি’ দশ মিনিট ফস্‌কে না যায়।

কুচিনার কর্ণধার নমিত বাজোরিয়ার দাবি, এক-দু’ধরনের পণ্যে আটকে না-থেকে রান্নাঘরে রোজ ব্যবহারের ছোট-বড় সব ধরনের যন্ত্রই আনতে আগ্রহী তাঁরা। দখল করতে চান গোটা রান্নাঘরের রাজ্যপাট। যাতে সেখানকার যাবতীয় প্রয়োজনীয় যন্ত্র এক ব্র্যান্ডের ছাতার তলায় পাওয়া যায়। এক পণ্য ক্রেতাকে টেনে আনে আর একটি পণ্যের খোঁজে। আর সেই কারণেই চিমনি, মাইক্রোওয়েভ ওভেন, ডিশ ওয়াশার, মডিউলার কিচেনের ব্যবসায় বাজার দখলের লড়াইয়ে সামিল হওয়ার পরে ছোট যন্ত্রেও এ বার মন দিচ্ছে তারা।

গত ২০০৩ সালে চিমনির হাত ধরে রান্নাঘরে প্রথম পা রাখা কুচিনার লক্ষ্য, দু’বছরের মধ্যে বার্ষিক ব্যবসা ৫০০ কোটি টাকায় নিয়ে যাওয়া। মূলত নতুন পণ্য বাজার আনার মাধ্যমেই এই লক্ষ্য পূরণ করতে চায় তারা। বর্তমানে ব্যবসার ওই অঙ্ক ১৪০ কোটি টাকা। আর এই লম্বা লাফের জন্য পুরনো পণ্যের পাশাপাশি নতুন যন্ত্র আনার উপরেও আস্থা রাখছে সংস্থা।

বাজোরিয়ার দাবি, দেশে মোট ১৫০টি শহরে ব্যবসা ছড়িয়ে রয়েছে তাঁদের সংস্থার। ফি-বছর ব্যবসা বাড়ছে ৩৫ থেকে ৪০ শতাংশ হারে। তাঁর আশা, চলতি আর্থিক বছরে তা ২০০ কোটি টাকা ছোঁবে।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy