কলকাতার এসপি মুখার্জি রোডে খুলল নতুন ডিজাইনার শপিং মল কেয়া শেঠ এক্সক্লুসিভ। রূপচর্চা সংক্রান্ত বিশেষজ্ঞ কেয়া শেঠ-এর উদ্যোগে চালু এই মলে নানা ধরনের শাড়ি, সালোয়ার, কুর্তা-সহ বিভিন্ন কেতাদুরস্ত পোশাক পাবেন ক্রেতারা। মিলবে বিভিন্ন ধরনের শাড়ি মিলিয়ে-মিশিয়ে তৈরি নতুন এক ধরনের ‘ফিউশন’ শাড়িও। এমনকী এক লক্ষ বর্গফুট জুড়ে তৈরি এই আটতলা মলে শুধুমাত্র পশ্চিমী পোশাকের জন্যই থাকছে আস্ত একটা তলা। কেয়াদেবীর দাবি, আধুনিকতা ও ঐতিহ্যের মেলবন্ধনে এখানে একই ছাদের তলায় পোশাকের বিপুল সম্ভার আনা হয়েছে। পোশাক ছাড়াও এই ডিজাইনার মলে পাওয়া যাবে গয়না, ব্যাগ, জুতো ইত্যাদিও।