E-Paper

ডিএ ঘোষণায় দেরি কেন, চিঠি নির্মলাকে

কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের কনফেডারেশনের সাধারণ সম্পাদক এস বি যাদব কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে চিঠি লিখে তাঁর ব্যক্তিগত হস্তক্ষেপ দাবি করেছেন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ এপ্রিল ২০২৬ ০৯:৫৫
নির্মলা সীতারামন।

নির্মলা সীতারামন। — ফাইল চিত্র।

মার্চ মাস পেরিয়ে এপ্রিল মাস পড়ে গিয়েছে। এ দিকে কেন্দ্রীয় সরকার এখনও চলতি বছরের প্রথম কিস্তির মহার্ঘ ভাতা (ডিএ) ঘোষণা করেনি। ফলে ৪৯ লক্ষের বেশি কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও ৬৮ লক্ষের বেশি অবসরপ্রাপ্ত পেনশনভোগীদের মধ্যে উৎকণ্ঠা বাড়ছে। কারণ, ১ জানুয়ারি থেকে কত হারে ডিএ মিলবে, তা মার্চের শেষেই কেন্দ্রীয় সরকার ঘোষণা করে দেয়। এপ্রিল মাসে বকেয়া মেলে। এ বার এখনও ঘোষণা হয়নি।

কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের কনফেডারেশনের সাধারণ সম্পাদক এস বি যাদব কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে চিঠি লিখে এ নিয়ে তাঁর ব্যক্তিগত হস্তক্ষেপ দাবি করেছেন। চিঠিতে তাঁর বক্তব্য, ‘ডিএ ঘোষণায় দেরির ফলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মধ্যে বিরক্তি ও আশঙ্কা তৈরি হয়েছে।’ কেন্দ্রীয় সরকারি কর্মীরা এখন ৫৮ শতাংশ হারে ডিএ পান। এ বার ২-৩ শতাংশ ডিএ ঘোষণা হবে বলে তাঁরা আশা করছেন। সরকারের একাংশ মনে করছেন, আগামী সপ্তাহেই পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনের মুখে কেন্দ্রীয় সরকার ডিএ বাড়ানোর সিদ্ধান্ত ঘোষণা করতে পারে। তবে ২০১৬ সালে সপ্তম বেতন কমিশন কার্যকর করার পর থেকে কেন্দ্রীয় সরকার কখনও ডিএ ঘোষণায় এত দেরি করেনি। নিয়ম মেনে বছরে দু’বার নির্দিষ্ট সময়ে ডিএ ঘোষণা হয়েছে।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Nirmala Sitharaman Central Government Employees

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy