Advertisement
E-Paper

বাড়িতে টিকা দেওয়ার অ্যাপ এ বার শহরে

এ বার মোবাইল অ্যাপ্লিকেশন বা অ্যাপের হাত ধরে বাড়িতে এসে ছোট-বড়, সবাইকে ভ্যাক্সিন বা টিকা দেওয়ার সুবিধাও মিলবে কলকাতা শহরে।বাড়িতে এসে যাবতীয় টিকা দেওয়ার এই ব্যবস্থা করেছে স্টার্ট-আপ সংস্থা ইন্ডিভ্যাক।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০১৬ ০১:৪১

এ বার মোবাইল অ্যাপ্লিকেশন বা অ্যাপের হাত ধরে বাড়িতে এসে ছোট-বড়, সবাইকে ভ্যাক্সিন বা টিকা দেওয়ার সুবিধাও মিলবে কলকাতা শহরে।

বাড়িতে এসে যাবতীয় টিকা দেওয়ার এই ব্যবস্থা করেছে স্টার্ট-আপ সংস্থা ইন্ডিভ্যাক। সংস্থার দুই কর্ণধার অমিত ও অলকেশ অগ্রবালের দাবি, পেশাদার প্যারামেডিকদের দিয়ে বাড়িতে টিকা দেওয়ার সুবিধা দেশে এই প্রথম চালু হচ্ছে। এক কোটি টাকায় তৈরি সংস্থাটি আপাতত কলকাতাতেই পরিষেবা দেবে।

ডাক্তারের চেম্বারে লম্বা লাইন দিয়ে বাচ্চাদের নিয়ে অপেক্ষা করছেন বাবা-মা— টিকাদানের এটাই চেনা ছবি। সেটা বদলে দিতে ইন্ডিভ্যাক অনলাইনে শিশুর সমস্ত বিবরণ নথিবদ্ধ করবে। তার পরে বাবা-মায়ের সময় ও সুবিধা মতো টিকা নিয়ে বাড়ি পৌঁছে যাবেন প্যারামেডিকরা। অমিতবাবু বলেন, ‘‘ওষুধটি তৈরির তারিখ ও তার মেয়াদ দেখে নিতে পারবেন বাবা-মায়েরা।’’

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy