Advertisement
E-Paper

প্রন ও ক্র্যাবমিট ডাম্পলিংস উইথ স্পাইসি নলেন গুড়

বড়দিন আর বর্ষবরণ উৎসবের মুহূর্তে শীতের কলকাতাকে উষ্ণতার আঁচ দিতে একটু স্বাদ বদল। তারই খোঁজ দিচ্ছেন ‘বোহেমিয়ান’-এর শেফ জয়মাল্য বন্দ্যোপাধ্যায়।

শেষ আপডেট: ২৫ ডিসেম্বর ২০১৫ ০০:০২

বড়দিন আর বর্ষবরণ উৎসবের মুহূর্তে শীতের কলকাতাকে উষ্ণতার আঁচ দিতে একটু স্বাদ বদল। তারই খোঁজ দিচ্ছেন ‘বোহেমিয়ান’-এর শেফ জয়মাল্য বন্দ্যোপাধ্যায়।

উপকরণ

চিংড়ি মাছ ছাড়ানো - ১০০ গ্রাম

ক্র্যাবমিট - ২০০ গ্রাম

কাঁচালঙ্কা বাটা - ৫০ গ্রাম

নলেন গুড় - ৭৫ মিলি গ্রাম

শুকনোলঙ্কা বাটা - ১৫ গ্রাম

কুকিং ক্রিম – ১০০ মিলি গ্রাম

নুন স্বাদমতো।

প্রণালী

মিক্সিতে চিংড়ি মাছ বেটে নিতে হবে। এর সঙ্গে ২৫ গ্রাম কাঁচালঙ্কা বাটা, ক্র্যাবমিট, ৩০ গ্রাম নলেন গুড়, নুন মেখে ফ্রিজে অন্তত এক ঘণ্টা রাখুন। ফ্রিজ থেকে বের করে মাঝারি আকারের বল বানাতে হবে। আঁচে বসানো পাত্রে ১০০ মিলি গ্রাম জল ঢালুন। এতে বাকি কাঁচালঙ্কা বাটা, শুকনোলঙ্কা বাটা, নুন দিয়ে জলটা ফোটান। এ বার তাতে বলগুলো ছাড়ুন। বলগুলো শক্ত হলে কুকিং ক্রিম ও নলেন গুড় দিয়ে ৫/৭ মিনিট ঢিমে আঁচে রান্না করুন।

দু’টি পদই স্টিমড রাইসের সঙ্গে পরিবেশন করুন। শীতের উৎসবে উষ্ণতার এই আমেজ অন্য মাত্রা এনে দেবে।

ছবি: শুভেন্দু চাকী।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy