Advertisement
E-Paper

ইউজিসি নেটের ১৪ অক্টোবরের পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশ

পরীক্ষার অ্যাডমিট কার্ডটি পরীক্ষার্থীরা এনটিএ-র ওয়েবসাইট https://ugcnet.nta.nic.in/-এ গিয়ে ডাউনলোড করে নিতে পারবেন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ অক্টোবর ২০২২ ১৮:৪২
ইউজিসি নেটের অ্যাডমিট কার্ড প্রকাশ

ইউজিসি নেটের অ্যাডমিট কার্ড প্রকাশ সংগৃহীত ছবি

ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) ইউজিসি নেট-এর ডিসেম্বর ২০২১ ও জুন ২০২২-এর সম্মিলিত পরীক্ষার চতুর্থ পর্যায়ের অ্যাডমিট কার্ড প্রকাশ করেছে। পরীক্ষাটি আগামী ১৪ অক্টোবর আয়োজিত হবে। এই পরীক্ষার মাধ্যমে 'জুনিয়র রিসার্চ ফেলো' ও 'অ্যাসিস্ট্যান্ট প্রফেসর' পদে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়।

পরীক্ষাটি অনলাইনে কম্পিউটারের মাধ্যমে নেওয়া হবে। পরীক্ষার অ্যাডমিট কার্ডটি পরীক্ষার্থীরা এনটিএ-র ওয়েবসাইট https://ugcnet.nta.nic.in/-এ গিয়ে ডাউনলোড করে নিতে পারবেন। এর আগেই পরীক্ষার 'সিটি ইন্টিমেশন স্লিপ'টিও প্রকাশ করা হয়েছিল।

পরীক্ষার আগেই এই অ্যাডমিট কার্ড পরীক্ষার্থীদের সংগ্রহ করতে হবে এবং পরীক্ষার দিন পরীক্ষাকেন্দ্রে সেটি নিয়ে যেতে হবে। অ্যাডমিট কার্ড ছাড়া পরীক্ষার্থীদের পরীক্ষায় বসতে দেওয়া হবে না বলেও জানানো হয়েছে।

পরীক্ষার্থীরা কী ভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন?

১. প্রথমেই সরকারি ওয়েবসাইট ugcnet.nta.nic.in-এ যেতে হবে।

২. এ বার হোমপেজে অ্যাডমিট কার্ড ডাউনলোডের যে লিঙ্কটি দেখা যাবে, সেখানে ক্লিক করতে হবে।

৩. এর পর লগ ইন ডিটেলস অর্থাৎ অ্যাপ্লিকেশন নম্বর, জন্মতারিখ এবং অন্য তথ্য দিলেই অ্যাডমিট কার্ডটি স্ক্রিনে দেখতে পাওয়া যাবে।

৪. পরীক্ষার্থীদের এ বার অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নিজেদের কাছে রেখে পরীক্ষার দিন পরীক্ষাকেন্দ্রে নিয়ে যেতে হবে।

UGC NET Admit Card Fourth Phase Examination Education National Testing Agency Assistant Professor Teaching Research Academics Jobs Recruitment Employment
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy