Advertisement
E-Paper

শেষ মুহূর্তে বাতিল উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড! রাতারাতি বিজ্ঞপ্তি জারি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের

এডমিট কার্ডে মুদ্রণ ত্রুটির কারণে কোনও কোনও পরীক্ষার্থীর রোল নম্বর-এর মাঝে একটি দশমিক বিন্দু এসে গিয়েছে।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৩৯
প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিকের চতুর্থ তথা চূড়ান্ত সেমেস্টার। তার আগে উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে দেখা গেল সমস্যা। প্রায় চার হাজার পড়ুয়ার অ্যাডমিট কার্ড বাতিল করে নতুন অ্যাডমিট কার্ড দিতে হল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদকে।

এ বছরে চতুর্থ সেমেস্টারে পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ৭ লক্ষ। কিন্তু প্রায় চার হাজার পরীক্ষার্থীর অ্যাডমিট কার্ডে গোলমাল নজরে পড়েছে একেবারে শেষ মুহূর্তে। জানা গিয়েছে, এডমিট কার্ডে মুদ্রণ ত্রুটির কারণে কোনও কোনও পরীক্ষার্থীর রোল নম্বর-এর মাঝে একটি দশমিক বিন্দু এসে গিয়েছে।

একেবারে শেষ মুহূর্তে সংসদের নজরে পড়ে এই ত্রুটি। রাতারাতি ৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় ত্রুটি সংশোধনের চেষ্টা করে সংসদ। রবিবার সন্ধ্যায় শিক্ষা সংসদের তরফে বিজ্ঞপ্তি জারি করে সমস্ত স্কুলের প্রধানশিক্ষকদের জানান হয়েছে, যে সব পরীক্ষার্থীর অ্যাডমিট কার্ডে দশমিক বিন্দু সংক্রান্ত ত্রুটি রয়েছে তারা যেন নতুন এডমিট কার্ড ডাউনলোড করে নেয়। দশমিক বিন্দু যুক্ত এডমিট কার্ড বাতিল বলে ঘোষণা করা হয়েছে।

এ প্রসঙ্গে শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, "অ্যাডমিট কার্ডে কোনও নম্বরের মাঝখানে দশমিক বিন্দু থাকার কথা নয়। কিন্তু বেশ কিছু অ্যাডমিট কার্ডে এই মুদ্রণ ত্রুটি থেকে গিয়েছে। কোন পরীক্ষার্থীর অ্যাডমিট কার্ডে এই ত্রুটি থাকলে তাকে স্কুল থেকে নতুন অ্যাডমিট কার্ড নিতে হবে।"

WBCHSE 2026 Admit Card
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy