পিএইচডি এবং স্নাতকোত্তর পড়ার সুযোগ বিরসা কৃষি বিশ্ববিদ্যালয়ে। সম্প্রতি প্রতিষ্ঠানের তরফে এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ২৫ মে।
এগ্রিকালচার, ভেটেনারি সায়েন্স অ্যান্ড অ্যানিম্যাল হাসবেন্ডারি, ফরেস্টি এবং মলিকিউলার বায়োলজি অ্যান্ড বায়োটেকনোলজি— এই চারটি বিষয়ে ডক্টরেট এবং স্নাতকোত্তর পড়ার সুযোগ দিচ্ছে প্রতিষ্ঠান। পিএইচডিতে ভর্তির জন্য সংশ্লিষ্ট বিষয়ে চার বছরের স্নাতক হতে হবে। স্নাতকোত্তরেও ভর্তির জন্য স্নাতক যোগ্যতা থাকতে হবে। তবে উভয় ক্ষেত্রেই ৬০ শতাংশ নম্বর-সহ উত্তীর্ণ হতে হবে। প্রবেশিকায় উত্তীর্ণ হতে পারলে মেধাতালিকা অনুযায়ী ভর্তির সুযোগ মিলবে।
আরও পড়ুন:
আবেদন করবেন কী ভাবে?
বিরসা কৃষি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (https://bauranchi.org/) যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যাওয়া প্রয়োজন। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র জমা দিতে হবে। পাশাপাশি আবেদনমূল্য জমা দেওয়া দরকার। বিজ্ঞপ্তি থেকেই এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানা যাবে। শুধু পিএইচডি এবং স্নাতকোত্তর স্তরে ভর্তির আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে, এমনটা নয়। মাস্টার অফ বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশনে ভর্তির আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে প্রতিষ্ঠানের তরফে।