Advertisement
E-Paper

অর্থনীতিতে উচ্চ শিক্ষা! চাকরির সুযোগ মিলতে পারে ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয়ে

শূন্যপদ একটি। পড়াতে হবে অর্থনীতি। সংশ্লিষ্ট বিষয়ে অন্তত ৫৫ শতাংশ নম্বর-সহ স্নাতকোত্তর থাকতে হবে। ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট উত্তীর্ণ হওয়া চাই।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০২৬ ১৫:০০
ইগনু।

ইগনু। ছবি: সংগৃহীত।

ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয় (ইগনু)-এ কর্মী নিয়োগ করা হবে। সম্প্রতি এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে।

বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ সায়েন্সেস-এ কনসালট্যান্ট নিয়োগ করা হবে। শূন্যপদ একটি। পড়াতে হবে ইতিহাস। সংশ্লিষ্ট বিষয়ে অন্তত ৫৫ শতাংশ নম্বর-সহ স্নাতকোত্তর থাকতে হবে। ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট উত্তীর্ণ হওয়া চাই। সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডি থাকলে অগ্রাধিকার মিলবে। নিযুক্ত ব্যক্তির পারিশ্রমিক হবে মাসে ৪০,০০০ থেকে ৬০,০০০ টাকা। প্রথমে নিযুক্ত ব্যক্তির কাজের মেয়াদ থাকবে ছ’মাস। এর পর তাঁদের কর্মদক্ষতার ভিত্তিতে এই মেয়াদ আরও বাড়ানো হতে পারে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

কী ভাবে আবেদন করবেন?

প্রথমে ইগনু-র ওয়েবসাইটে (https://www.ignou.ac.in/) যেতে হবে। হোমপেজ থেকে ‘জবস অ্যাট ইগনু’-তে গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখা যাবে। এর পর বিজ্ঞপ্তিতে দেওয়া আইডি-তে আবেদনপত্র মেল করতে হবে। এ ছাড়া, অফলাইনেও বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় আবেদনপত্র জমা দেওয়া যাবে। ১৭ মে-র মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। বিজ্ঞপ্তি থেকেই এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানা যাবে।

Job Vacancy Job Recruitment
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy