Advertisement
E-Paper

বসু বিজ্ঞান মন্দিরে অষ্টম শ্রেণি পাশেই চাকরির সুযোগ, বাড়ানো হয়েছে আবেদনের সময়সীমা

জুনিয়র মেকানিক (ইলেকট্রিক্যাল), জুনিয়র মেকানিক (মেকানিক্যাল), ড্রাইভার কাম মেকানিক পদে নিয়োগ করা হবে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৩ ১৫:০২
বসু বিজ্ঞান মন্দির।

বসু বিজ্ঞান মন্দির। ছবি: সংগৃহীত।

৩টি পদে কর্মী নিয়োগ করতে চলেছে বসু বিজ্ঞান মন্দির। সেই মর্মে ইনস্টিটিউটের ওয়েবসাইটে আগেই প্রতিষ্ঠানের তরফে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। জুনিয়র মেকানিক (ইলেকট্রিক্যাল), জুনিয়র মেকানিক (মেকানিক্যাল), ড্রাইভার কাম মেকানিক পদে আবেদনের শেষ দিন ছিল ১৩ ফেব্রুয়ারি। তবে, ইনস্টিটিউটের তরফে আবেদন প্রক্রিয়ার সময়সীমা বাড়ানো হয়েছে। আগামী ২৮ ফেব্রুয়ারি দুপুর ৩টে পর্যন্ত করা যাবে আবেদন। জুনিয়র মেকানিক (ইলেকট্রিক্যাল) পদে আবেদনের জন্য ২৮ বছরের মধ্যে বয়স হওয়া প্রয়োজন। অষ্টম শ্রেণি পাশের শংসাপত্র থাকতে হবে। যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইলেক্ট্রিক্যাল ট্রেডের শংসাপত্র থাকতে হবে। ওয়্যারম্যান লাইসেন্স থাকা প্রয়োজন।

জুনিয়র মেকানিক (মেকানিক্যাল) পদে যদি মাধ্যমিক পাশ কোনও চাকরি প্রার্থী আবেদন করেন এবং সংশ্লিষ্ট বিভাগে ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে, তাঁকে অগ্রাধিকার দেওয়া হবে। বাকি যোগ্যতা ইলেকট্রিক্যাল বিভাগের মতো একই।ড্রাইভার কাম মেকানিক পদের জন্য বয়স অনূর্ধ্ব ২৮ বছর। চাকরিপ্রার্থীকে অষ্টম শ্রেণি পাশ হতে হবে। ড্রাইভিং লাইসেন্স থাকা প্রয়োজন। ৫ বছরের গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকা প্রয়োজন। অটোমোবাইলে ছোট বা সাধারণ মেরামতির কাজ জানা প্রয়োজন। যদি, কোনও প্রার্থীর কাছে অটোমোবাইলে মেকানিক সার্টিফিকেট থাকে, তাঁকে অগ্রাধিকার দেওয়া হবে।

আবেদন-প্রক্রিয়া:

http://www.jcbose.ac.in/ এই ওয়েবসাইট থেকে অনলাইনের মাধ্যমে প্রয়োজনীয় তথ্য পূরণ করে আবেদন করতে হবে। ২৮ ফেব্রুয়ারি ২০২৩ দুপুর ৩টের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।

নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে বসু বিজ্ঞান মন্দিরের এই ওয়েবসাইটটি দেখুন—http://www.jcbose.ac.in/।

Bose Institute Job Recruitment Vacancy Eligibility Kolkata West Bengal Mechanic Govt Job WB Govt Jobs Application
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy