Advertisement
E-Paper

সিএ হওয়ার প্রথম ধাপ ফাউন্ডেশন! প্রকাশিত হয়েছে অ্যাডমিট কার্ড, কত নম্বরের পরীক্ষা হয়?

সিএ কোর্সে তিনটি প্রধান স্তর রয়েছে— ফাউন্ডেশন, ইন্টারমিডিয়েট এবং ফাইনাল। তার মধ্যে প্রথম স্তর ফাউন্ডেশন। স্বীকৃত প্রতিষ্ঠান থেকে দ্বাদশ শ্রেণিতে কমার্স বিভাগে পাশ করতে হয় এই পরীক্ষায় বসার জন্য।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০২৬ ১৪:০৩
সিএ ফাউন্ডেশন পরীক্ষার খুঁটিনাটি।

সিএ ফাউন্ডেশন পরীক্ষার খুঁটিনাটি। ছবি: সংগৃহীত।

১৪, ১৬, ১৮ এবং ২০ মে পর্যন্ত চলবে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট-এর ফাউন্ডেশন পরীক্ষা। ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অফ ইন্ডিয়া (আইসিএআই) দ্বারা এই পরীক্ষা নেওয়া হয়। তারই অ্যাডমিট কার্ড প্রকাশিত হয়েছে। আইসিএআই-এর ওয়েবসাইট থেকেই পাওয়া যাবে অ্যাডমিট কার্ড।

সিএ কোর্সে তিনটি প্রধান স্তর রয়েছে— ফাউন্ডেশন, ইন্টারমিডিয়েট এবং ফাইনাল। তার মধ্যে প্রথম স্তর ফাউন্ডেশন। স্বীকৃত প্রতিষ্ঠান থেকে দ্বাদশ শ্রেণিতে কমার্স বিভাগে পাশ করতে হয় এই পরীক্ষায় বসার জন্য। তবে বিজ্ঞান বিভাগের পড়ুয়ারাও সিএ পড়তে পারেন। বাণিজ্য বিভাগে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর নিয়ে স্নাতকোত্তীর্ণ হতে হবে। অন্যান্য বিভাগ থেকে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে স্নাতক পাশ করলেও সিএ কোর্স করা যায়।

পরীক্ষার ধরন

মোট চারটি পত্রের পরীক্ষা হয়। প্রতিটি পত্রে ৩ ঘণ্টা করে সময় দেওয়া হয়।

১) প্রিন্সিপ্যাল অ্যান্ড প্র্যাক্টিস অফ অ্যাকাউন্ট,

২) বিজ়নেস ল অ্যান্ড বিজ়নেস করেসপন্ডেন্টস্‌,

৩) বিজ়নেস ম্যাথমেটিক্স, লজিক্যাল রিজ়োনিং অ্যান্ড স্ট্যাটিস্টিকস্‌,

৪) বিজ়নেস ইকোনমিক্স অ্যান্ড বিজ়নেস কমার্শিয়াল নলেজ।

এই চারটি পত্রে ১০০ নম্বর করে মোট ৪০০ নম্বরের পরীক্ষা হয়। বহুবিকল্প ভিত্তিক (এমসিকিউ) প্রশ্ন থাকে। কয়েকটি ক্ষেত্রে নেগেটিভ মার্কিং-ও রয়েছে।

সিএ নিয়ে পড়তে প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হল সিএ ফাউন্ডেশন। এ জন্য ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অফ ইন্ডিয়া-তে প্রার্থীকে নিজের নাম রেজিস্টার করতে হবে। তার পর পরীক্ষা হয়। সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলে ইন্টারমিডিয়েটে ভর্তি হওয়ার সুযোগ পাওয়া যায়।

চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হওয়ার পর ট্যাক্স ব্যবস্থাপনা, ট্যাক্সেশন, আর্থিক পরিকল্পনা, ফরেনসিক অডিটিং, অ্যাকাউন্টিং এবং এক্সটার্নাল রিপোর্টিং, অডিটিং, সিদ্ধান্ত গ্রহণ, ব্যাঙ্ক এবং বিমা সংক্রান্ত বিষয়ে কাজ করার সুযোগ থাকে।

Chartered Accountant The Institute of Chartered Accountants of India
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy