Advertisement
E-Paper

মাধ্যমিক থেকে স্নাতক, যে কোনও যোগ্যতায় কাজের সুযোগ! ইগনু-র তরফে বিশেষ উদ্যোগ

একদিনের চাকরির মেলায় এভিয়েশন, হসপিটালিটি, সার্ভিসেস এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থারা থাকবে। শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে ২০০ জনের বেশি পড়ুয়াকে চাকরি দেওয়া হবে বলে জানানো হয়েছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০২৬ ১৫:৫৪
চাকরির মেলা আয়োজন করল ইগনু।

চাকরির মেলা আয়োজন করল ইগনু। ছবি: সংগৃহীত।

আজকাল পড়াশোনা শেষ হতে না হতেই পড়ুয়ারা থাকেন চাকরির সন্ধানে। পেশাভিত্তিক প্রতিযোগিতার দৌড়ে কে কত ভাল বেতনের চাকরিতে যোগ দেবেন, তা নিয়েই ব্যস্ত পড়ুয়ারা। ভারতে দিল্লি বিশ্ববিদ্যালয়, জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে, ইন্ডিয়ান ইনস্টিটউট অফ টেকনোলজি, ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন বেশ কয়েকবার চাকরির মেলা আয়োজন করেছে। এ বার পালা ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয়ের। ইগনু-র তরফে আয়োজন করা হয়েছে চাকরির মেলার। পড়ুয়াদের কর্মমুখী করতে এই উদ্যোগ। তাদের ওয়েবসাইটে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

একদিনের চাকরির মেলায় এভিয়েশন, হসপিটালিটি, সার্ভিসেস এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থারা থাকবে। শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে ২০০ জনের বেশি পড়ুয়াকে চাকরি দেওয়া হবে বলে জানানো হয়েছে। প্রতিষ্ঠানের দেওয়া তথ্য অনুযায়ী, এই চাকরির মেলায় যোগ দিতে চলেছেন এক হাজারের বেশি প্রার্থী।

যোগ্যতা যাচাই

যোগ দিতে পারবেন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, স্নাতক যোগ্যতাসম্পন্নেরা। কেউ যদি স্নাতকের শেষ বর্ষে থাকেন, তা হলে তিনিও যোগ দিতে পারবেন এই চাকরির মেলায়। পাশাপাশি কর্মরত পেশাজীবীরাও সুযোগ পাবেন যোগ দেওয়ার। স্নাতকের পর পোস্ট গ্র্যাজুয়েশন ডিপ্লোমা থাকলেও আবেদন করা যাবে।

কোথায় হবে?

দিল্লির ইগনু-র সদর দফতর বিআর আম্বেডকর কনভেনশন সেন্টারে আয়োজন করা হয়েছে মেলার। সকাল ১০টা থেকে শুরু হবে।

প্রয়োজনীয় নথি

প্রার্থীদের এই চাকরির মেলায় যোগ দিতে হবে কিছু প্রয়োজনীয় নথি সঙ্গে আনতে হবে। এর মধ্যে রয়েছে—কমপক্ষে দু’টি আপডেটেড সিভির কপি, একটি বৈধ সরকারি পরিচয়পত্র। যদি ইগনু-র পড়ুয়া হন তা হলে প্রতিষ্ঠানের আই-কার্ড, পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত শংসাপত্র এবং প্রযোজ্য ক্ষেত্রে কাজের অভিজ্ঞতার প্রমাণপত্র।

রেজিস্ট্রেশন কী ভাবে?

ইগনুর ওয়েবসাইটে (ignou.ac.in ) যেতে হবে। ‘হোমপেজ’ থেকেই বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানেই কিউআর কোড দেওয়া রয়েছে। সেটি স্ক্যান করে প্রয়োজনীয় তথ্য পূরণ করে রেজিস্ট্রেশন করতে হবে।

Job Fair IGNOU
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy